রূপপুরের তৃতীয় চালান নিয়ে মোংলা বন্দরে রাশিয়ার জাহাজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে তৃতীয় চালানে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে রাশিয়ার জাহাজ। 

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এমভি ইউনিউইসডম জাহাজটি মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মুন্সী মোহাম্মদ মাকরুজ্জামান ও বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ম্যানেজার আবুল হাশেম শামীম এ খবর জানিয়েছেন। 

তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামালের তৃতীয় চালান। এ চালানে রয়েছে ১৪২১ মেট্রিক টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য। রাত ১০টার পর জাহাজ থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়। এরপর সড়ক পথে তা যাবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে।

হাশেম শামীম জানান, এ পণ্য খালাসে চারদিন সময় লাগবে। এর আগে গত এক আগস্ট এমভি কামিল্লা ও পাঁচ আগস্ট এমভি ড্রাগনবল রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ সুবিধার কারণেই দেশের বেশির ভাগ মেগা প্রকল্পের মালামাল এ বন্দর দিয়েই আমদানি ও পরিবহণ হচ্ছে। এতে বন্দর ব্যবহারকারীদের যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি নিরাপদে ও দ্রুত সময়ে মালামাল প্রকল্প এলাকায় পৌঁছে যাচ্ছে। 

তিনি বলেন, পদ্মা সেতু চালুর কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সব ব্যবসায়ীদের মোংলা বন্দরের প্রতি আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে।  

মেট্রোরেল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্নস্থানের বৃহৎ মেগা প্রকল্পের সকল মালামালই মোংলা বন্দর দিয়ে আসছে বলে জানান এম মুসা।

image


আরও পড়ুন: লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত

তিনি জানান, সম্প্রতি আউটারবার ড্রেজিং সম্পন্ন হয়েছে। আর চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে এরচেয়েও বড়ো জাহাজ বন্দরে ভিড়তে পারবে।  

বন্দরের বিদ্যমান এ সুবিধা ও পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এ বন্দরের ওপর চাপ বাড়তে থাকায় বন্দরের সক্ষমতাও বাড়ানো হয়েছে বলেও জানান এডমিরাল এম মুসা। 


একাত্তর/এসি

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আমদানিকৃত গমের তৃতীয় চালান মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর