দাম বাড়লো চিনির, কমলো পাম তেলের

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৫:৪৪ পিএম

পাম তেল ও চিনির দাম পুনঃনির্ধারণ করেছে সরকার। পাম তেলের দাম লিটারে আট টাকা কমিয়ে ১২৫ টাকা এবং চিনির দাম কেজিতে ছয় টাকা বাড়িয়ে খোলা চিনি ৯০ টাকা ও প্যাকেটজাত চিনি ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি জানান, পাম তেলের দাম পুনঃনির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগে লিটারে ১৩৩ টাকা দরে বিক্রি হলেও এখন ১২৫ টাকা করা হয়েছে। এতে লিটারে কমলো আট টাকা।

আরও পড়ুন: সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১ শতাংশে

তাছাড়া, পরিশোধিত চিনির দাম কেজিতে ছয় টাকা বাড়ানো হয়েছে। খোলা চিনি ৯০, প্যাকেট ৯৬ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর পাম তেল ও চিনির দাম বেঁধে দেয় সরকার। সেবার খোলা পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা প্রতি লিটার, পরিশোধিত খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম প্রতি কেজি ৮৯ টাকা নির্ধারণ করা হয়। 


একাত্তর/এসজে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে অবৈধভাবে চিনি আসা। নিম্ন মানের ভারতীয় এই চিনি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের মোড়কে। ফলে দেশীয় চিনির বিক্রি নেমে এসেছে দিনে ৬ হাজার থেকে এক হাজার টনে।
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়েছে আর খোলা তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা জানিয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর