কর না দিলে দেশের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না নোরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৪:৩০ পিএম

কর না দিয়ে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একই সঙ্গে অন্য বিদেশি শিল্পীদেরও কর দিতে হবে। 

রোববার (১৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বিদেশি অভিনেতা-অভিনেত্রীদের বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আসার অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়।

গত সাত নভেম্বর দৈনিক পত্রিকার খবরের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড জানতে পারে যে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। এতে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।

image


প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্য সব খরচ তথা, বিমান বা অন্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাজস্ব আহরণের স্বার্থে নোরা ফাতেহি ও অন্য বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশগ্রহণের জন্য উৎসে আয়কর দিতে অনুরোধ করা হয়।


একাত্তর/এসি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত পাঁচ মাসে ৪২ হাজার কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই গ্রোথ বাড়াতে কর বাড়ানো হয়েছে। বর্ধিত করারোপে মানুষের ওপরে বড় ধরনের প্রভাব...
পুঁজিবাজারে মন্দা এবং আর্থিক সঙ্কটে থাকা বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।
ধনীর কাছ থেকে কর নিয়ে গরীবের উন্নয়নে ব্যয়ের কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অথচ, বাজেটে ধনীদের ওপর কর ছাড় দিয়ে গরিব মানুষের আয়ের ওপর কর বসানো হয়েছে। এই প্রস্তাবকে পরস্পরবিরোধী বলেছেন...
প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা করা হয়েছে। গত অর্থবছরে করমুক্ত আয়সীমা ছিল ৩ লাখ টাকা। এবার তা আরও ৫০ হাজার টাকা বাড়ানো...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর