গ্রোথ বাড়াতে কর বেড়েছে, বড় প্রভাব পড়বে না: প্রেস সচিব

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত পাঁচ মাসে ৪২ হাজার কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই গ্রোথ বাড়াতে কর বাড়ানো হয়েছে। বর্ধিত করারোপে মানুষের ওপরে বড় ধরনের প্রভাব পড়বে না। বরং অর্থনীতিকে শক্তিশালী করায় অবদান রাখবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। এই টাকা দেশের মানুষের উন্নয়নেই ব্যবহার হবে।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর ফরেন একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, বাংলাদেশে ট্যাক্স জিডিপির যে অনুপাত হার, এটা ২০২১ সালের পর থেকে খুব নেমে যাচ্ছে। এই বছর পাঁচ মাসে আমাদের ট্যাক্স ঘাটতি রয়েছে ৪২ হাজার কোটি টাকা। আমাদের টার্গেট ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। সেটা হয়েছে ১ লাখ ২৬ হাজার কোটি টাকার একটু বেশি। বাংলাদেশের গ্রোথের জন্য ট্যাক্সটাকে একটা জায়গায় নিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিছু ভ্যাট আরোপ করা হয়েছে। 

প্রেস সচিব বলেন, এছাড়া ভ্যাটের ক্ষেত্রে বিভিন্ন প্রকারভেদ ছিল। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ৩/৪ শতাংশ, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে আরও একটু বেশি ছিল। সরকার চাইছে, পুরোটিকে একটি নির্ধারিত ১৫ শতাংশে আনতে যাতে লিকেজ কমানো যায়।

বাংলাদেশের অর্থনীতিবিদদের পরামর্শেই এটা করা হয়েছে জানিয়ে প্রেস সচি বলেন, এটা করা না হলে ডলারের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১৯০ টাকা হয়ে যাবে। বিদেশি বিনিয়োগ আসবে না। কারণ বিদেশি বিনিয়োগকারীরা দেখেন দেশের ট্যাক্স আদায়ের পরিমাণ কেমন। অর্থনৈতিক স্বাস্থ্যটা কতটা মজবুত। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও উচিত বিষয়টি নিয়ে জনগণকে বোঝানো।

একাত্তর/এসি
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই সরকারের মূল ফোকাস। দাম সহনীয় রাখতে কাজ করেছে সরকার। 
পুঁজিবাজারে মন্দা এবং আর্থিক সঙ্কটে থাকা বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।
ধনীর কাছ থেকে কর নিয়ে গরীবের উন্নয়নে ব্যয়ের কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অথচ, বাজেটে ধনীদের ওপর কর ছাড় দিয়ে গরিব মানুষের আয়ের ওপর কর বসানো হয়েছে। এই প্রস্তাবকে পরস্পরবিরোধী বলেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর