পুঁজিবাজারের মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি

আপডেট : ১১ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

পুঁজিবাজারে মন্দা এবং আর্থিক সঙ্কটে থাকা বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ে কর হার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি।  

মঙ্গলবার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। বলেন, অর্থনীতি যতটা চাপে আছে তার চেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। 

গত ফেব্রুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর সামান্য বৃদ্ধির পেয়ে একটানা সূচক পড়ছে দেশের দুই পুঁজিবাজারে। গত চার মাসে প্রায় দেড় লাখ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এদিকে খাড়ার ওপর মরার ঘা হিসেবে এসেছে প্রস্তাবিত বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের শেয়ার বিক্রি করে আয় অর্থাৎ মূলধনী মুনাফা ৫০ লাখ টাকার বেশি হলে করারোপের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করহার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান হ্রাস পেয়েছে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রায় চার বছর ধরে খরার মধ্যে আছে দেশের দেশের পুঁজিবাজার। উত্তরণের চেষ্টা করেও হচ্ছে না। একটা গণজাগরণের সৃষ্টি না হলে এই জায়গা থেকে উত্তরণ সম্ভব নয়।

তিনি বলেন, পুঁজিবাজারে দরপতনের কারণ হিসেবে শুধু করারোপই দায়ী নয়, দীর্ঘ মেয়াদে সুশাসনের অভাব রয়েছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারসহ বিভিন্ন অংশীজন এর দায় এড়াতে পারেন না বলেও স্বীকার করেন ডিবিএ সভাপতি।

আরবি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর