চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ৪২ শতাংশ: সিপিডি

আপডেট : ৩১ মে ২০২১, ০২:২২ পিএম

চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে ৪২ শতাংশ, বলছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। 

সোমবার (৩১ মে) এক অনলাইন পর্যালোচনায় এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। 

গবেষনা সংস্থা সিপিডির জরিপ বলছে, দেশে চলতি অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিও (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৯ শতাংশ। এর বড় কারণ হিসেবে লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় না হওয়াকে দায়ী করছে সংস্থাটি।  

সিপিডির মতে, কর আদায়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও তা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এমন অবস্থায় কর কাঠামো ঢেলে সাজানো এবং নতুন কর আরোপ না করে মুদ্রা পাচার ঠেকানোর ব্যবস্থা নিতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। 

সিপিডি বলছে, কোভিডকালে শিল্পে বিনিয়োগও কমেছে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং আয়ও কমেছে তবে বেড়েছে খাদ্য এবং চিকিৎসা ব্যায়, যা দরিদ্রদের কষ্ট বাড়িয়েছে।

এসময় আরো বলা হয়, করোনা প্রণোদনার বেশিরভাগ পেয়েছে বড় প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মোকাবেলায় মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। 

সিপিডি আরও বলছে, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে দরিদ্ররা সহজে বরাদ্দ পান না। এক্ষেত্রে বরাদ্দ প্রদানের পদ্ধতি সহজ করা এবং স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।  

আগামী বছরে বাজেটের আকার বাড়ালে বাস্তবায়নের বিবেচনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শও দিয়েছে সিপিডি। 


একাত্তর/এসজে 
ডিজিটাল লেনদেনের সার্বজনীন প্রসার ও সবাইকে এ ব্যবস্থার আওতায় আনতেই ‘বাংলা কিউআর’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রক্রিয়ায় কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর