দুই ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:২৪ পিএম

অনিয়ম তদার‌কিতে এবং বিভিন্ন অনিয়ম ঠেকাতে অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নামকাওয়াস্তে বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠানের বিপরীতে হাজার-হাজার কোটি টাকা বের করে নেওয়ার অভিযোগ তদন্তের মধ্যে এ ব্যবস্থা নিলো কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১২ ডিসেম্বর) ব্যাংক দুটির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি নেজমেন্ট বিভাগের পরিচালক আবুল কালামকে। 

আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সার্ভিস বিভাগের পরিচালক মোতাসিম বিল্লাহকে। 

চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন থেকে পরিচালনা পর্ষদের সব বৈঠক ছাড়াও নির্বাহী ও অডিট কমিটির বৈঠকে তারা উপস্থিত থাকবেন। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রতিটি পর্ষদ বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে প্রয়োজনীয় কাগজপত্রসহ সব এজেন্ডা পাঠাতে হবে।

image

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক দুটির বিষয়ে ঋণ বিতরণ ও বিভিন্ন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই আলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালন ও অনিয়ম যাতে না হয়, সেসব দেখার জন্য দুই ব্যাংকেই দুজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি সাংবাদিকদের জানান, আগামীতে যেন আর এধরনের অভিযোগ শুনতে না হয় সে জন্য নিবিড় তদারকিতে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তদন্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বড় ধরনের পরিবর্তন আসছে ব্রাজিল দলে

এদিকে এক দশক আগেই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। দুই বছর আগে সেই পর্যবেক্ষক অবসরে গেলে আর নতুন পর্যবেক্ষক দেওয়া হয়নি।

জঙ্গি অর্থায়নসহ নানা অভিযোগে ২০১০ সালের ডিসেম্বরে মাসে প্রথম বারের মতো ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এর কয়েক বছর পর ব্যাংকটির মালিকানায়ও পরিবর্তন আসে।


একাত্তর/এসি

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর