টিসিবির জন্য এক কোটি বিশ লক্ষ লিটার সয়াবিন তেল কিনেছে সরকার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৪:০৬ পিএম

নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুশো ৭৪ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দেয় হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, টিসিবি'র মাধ্যমে বিক্রি'র জন্য স্থানীয় ভাবে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে প্রতি লিটার ১৮২ টাকা দরে মোট ব্যয় হবে ২০০ কোটি ২০ লাখ টাকা।  

এছাড়াও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিক্রি জন্য ভারত থেকে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দেয়া হয় বৈঠক।  প্রতিকেজি  ৯২ টাকা ৪৬ পয়সা দরে মসুর ডালের জন্য মোট ব্যয় হবে ৭৩ কোটি ৯৬ লাখ।  

টিসিবি'র জন্য সয়াবিন তেল ও মসুর ডাল সহ সভায় মোট ১ হাজার ১শ' ৭৯ কোটি টাকা ব্যয়ে সরকারি ক্রয় সংক্রান্ত চারটি আলাদা প্রস্তাব অনুমোদন দেয় হয়।  যা মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হবে ২শ' ২৩ কোটি ৬২ লাখ টাকা। আর উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি ঋণ হিসেবে দেবে ৯শ' ৫৫ কোটি ৫৪ লাখ টাকা।


একাত্তর/এআর

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর