মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরো চার জাহাজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ পিএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবারে যুক্ত হচ্ছে নতুন চারটি সমুদ্রগামী জাহাজ। দেশের ইতিহাসে এই প্রথম মেঘনা গ্রুপই সংযোজন করলো সদ্য নির্মিত নতুন জাহাজ। জাহাজ চারটি হলো মেঘনা ভিক্টোরি, মেঘনা প্রেস্টিজ, মেঘনা হোপ এবং মেঘনা প্রোগ্রেস। 

নতুন এই চার জাহাজে কর্মসংস্থান হবে শতাধিক বাংলাদেশি নাবিকের। মেঘনা কর্তৃপক্ষ বলছে, জাহাজগুলো জ্বালানা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। রোববার জাহাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এরপরেই এক এক করে পণ্য নিয়ে সমুদ্রে ভাসবে এসব জাহাজ। 

বিশ্বের বিভিন্ন সাগর-মহাসগর ও বন্দর দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের প্রায় একশটি জাহাজ। এরমধ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজেরই রয়েছে ১৮টি। মেঘনার বহরে এবার যোগ দিচ্ছে নতুন আরও চারটি জাহাজ। এনিয়ে প্রতিষ্ঠানটির সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়াবে মোট ২২টি।

image


কর্তৃপক্ষ বলছে দেশীয় পতাকাবাহী এই জাহাজগুলো সর্বাধুনিক প্রযুক্তির। এগুলোর পণ্য ধারণ ক্ষমতা ৬৬ হাজার মেট্রিক টন। নিজস্ব জাহাজ হওয়ায় তুলনামূলক কম খরচে পণ্য পরিবহন করা যাবে। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।

দেশীয় জাহাজের নিবন্ধন দিয়ে থাকে সরকারি প্রতিষ্ঠান মার্কেন্টাইল মেরিন অফিস। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো: আবু তাহের বলেন, নতুন তৈরি বাল্ক ক্যারিয়ার জাহাজগুলোর সমুদ্র যাত্রা শুরুর প্রস্তুতি শেষ। এসব ক্যারিয়ার বেসরকারি মালিকানাধীন জাহাজের মধ্যে সবচেয়ে বড়।

প্রতিষ্ঠাটি বলছে, মেঘনার নতুন জাহাজগুলো আন্তর্জাতিক সবগুলো আইন মেনেই তৈরি এবং কম্প্লায়েন্টস। চারটি নতুন জাহাজে মেঘনা গ্রুপের বিনিয়োগ ১০৫ মিলিয়ন ডলার। প্রতি জাহাজে ২৫ জন নাবিকের কর্মসংস্থান হবে। বিদেশিদের মতো একই ক্যাটাগরিতে তারা বেতন পাবেন।

image


আন্তর্জাতিক সমুদ্র পথে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ২০১০ সাল থেকে জাহাজ পরিচালনায় যুক্ত হয়। মেঘনা গ্রুপ তাদের নিজেদের পণ্য পরিবহনের পাশাপাশি ভাড়ায় অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য পরিবহনও করে থাকে। বর্তমানে বাংলাদেশে আমদানি রপ্তানির প্রায় ২০ ভাগ পণ্য দেশীয় মালিকানাধীন জাহাজের পরিবহণ করার সক্ষমতা রয়েছে। 

গত তিন বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক জাহাজ দেশীয় বহরে যুক্ত হয়েছে। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকায় আছে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপের নতুন জাহাজ সংযোজনে নতুন কর্মসংস্থান তৈরি ও ডলার সাশ্রয়ের পাশাপাশি দেশের বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা রাখবে। 



একাত্তর/এআর​​​​​​​

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমসিআইএল) আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’।...
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর