ব্যয় সাশ্রয়ে ব্যাংকের অনলাইনে সভা আয়োজনের তাগিদ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৭:৫৭ পিএম

কৃচ্ছসাধনের যে নির্দেশনা চলমান রয়েছে তাতে গতি আনতে ফের অনলাইনে সম্ভব এমন সভা ও বৈঠক করতে তাগদা দিয়ে কেন্দ্রীয় বাংক জানিয়েছে, এমন সভাগুলো অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার।

এক সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘‘ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্লাটফর্মে আয়োজন করা যায় এমন সভাসমূহ হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা যেতে পারে।’’

এর আগে করোনা মহামারির সময়ে অনলাইনে পর্ষদ সভাসহ বার্ষিক সাধারণ সভার (এজিএম) মতো গুরুত্বপূর্ণ সভা আয়োজন করার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এখনো অনেক ব্যাংক খরচ ও শ্রম কমিয়ে আনতে এজিএম আয়োজন করছে অনলাইন ও হাইব্রিড মোডে।

করোনার প্রভাব কমে যাওয়ায় বিজনেস ডেভেলপমেন্ট বিভিন্ন অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে ঢাকা ও ঢাকার বাইরে পাঁচ তারকা হোটেলগুলোতে হাজার খানেক কর্মী নিয়ে সভা করছে অনেক ব্যাংক।

এসব সভা ৩ থেকে ৫ দিনের মতো সময় নিয়েও চলছে। বিশাল এই ব্যয় যোগান দেয়া হচ্ছে ব্যাংকের তহবিল থেকে। কৃচ্ছ সাধনের নিদের্শনার মধ্যেই চলছে বিশাল এ ব্যয়ের আয়োজন।

এমন প্রেক্ষাপটে বেশি সংখ্যক উপস্থিতির সভা হাইব্রিড মোডে করার পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক।

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ ও নানা কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি করা হয় কয়েকবার। এতে মূল্যস্ফীতিসহ পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় গত জুলাই মাসে কৃচ্ছসাধনে সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি খরচ এক বছরে ২০ শতাংশ কমিয়ে আনতে নিদের্শনা দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক।

ওই নির্দেশনার আলোকে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ১০ শতাংশ কমিয়ে আনা হবে বার্ষিক জ্বালানি খরচ।


একাত্তর/এআর

আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
একাত্তরে সংবাদ প্রকাশের পর বিএফআইইউর নির্দেশনা
মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে অননুমোদিতভাবে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমন ৩১ অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর