বৈদেশিক বাণিজ্যের আড়ালে পাচার ৫০ বিলিয়ন ডলার

আপডেট : ০৮ মে ২০২৩, ০৫:৫৩ পিএম

বৈদেশিক বাণিজ্যের আড়ালে গেলো ছয় বছরে পাচার হয়েছে ৫০ বিলিয়ন ডলার। জিডিপির ৩২ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে হওয়ায় এই অর্থ উদ্ধারও সম্ভব নয়। সোমবার, ডিজিটাল কারেন্সির অর্থনীতি নিয়ে এক আলোচনায় বক্তারা আরো বলেন, কারেন্সি ডিজিটাইজেশনের জন্য সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা ও গ্রাহক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনও পরিবর্তন আসছে। চালু হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। ডিজিটাল কারেন্সির পথে হাটছে উন্নত বিশ্ব। যা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নামে পরিচিত। বাংলাদেশও এখন সম্পৃক্ত হতে চায় এ নতুন মুদ্রা ব্যবস্থায়। আর সে জন্য গেল, ২০২২-২৩ অর্থবছরের বাজেটেও ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংককে কাজ করার নির্দেশনা দিয়েছিলো সরকার।

এই ডিজিটাল কারেন্সি চালু হলে কতোটা লাভবান হতে পারে বাংলাদেশ, এটি বাস্তবায়নের জন্য উদ্যোগও বা কি হবে তা জানাতে সোমবার প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি এক প্রতিষ্ঠান। যেখানে বলা হয়, বর্তমানে দেশে প্রকৃত কাগুজে মুদ্রা আছে প্রায় তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি যা এরই মধ্যে ১৫ লাখ কোটি টাকার বাজার তৈরি করেছে। 

এনিয়ে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বলেন, টাকায় লেনদেনের কারণে গেলো ছয় বছরে বাণিজ্যের আড়ালে ৫০ হাজার কোটি টাকার অনিয়ম যেমন সংগঠিত হয়েছে দেশে, তেমনি দেশে লেনদেন ব্যবস্থা পুরোপুরি প্রযুক্তি নির্ভর না হওয়ায় বিপুল পরিমাণে অর্থ হারাচ্ছে সরকার। 

এ সময় অন্যান্য বক্তারা বলেন , ডিজিটাল মুদ্রার জন্য ইকো সিস্টেম প্রয়োজন। অথ্যার্ৎ কাগজে মুদ্রার মতোই এ মুদ্রা দিয়ে পন্য ও সেবা ক্রয় বিক্রয়ের সুযোগ দিতে হবে। এ মুদ্রা ব্যবস্থায় যোগ দিতে হলে গ্রাহকদের যুক্ত হতে হবে ইন্টারনেট ব্যবস্থায়। দিতে হবে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জও। আর সব কিছু ছাপিয়ে এমন প্রযুক্তি নির্ভর অর্থ ব্যবস্থার বলয় গড়ে তুলতে কতোটা রাজনৈতিক স্বইচ্ছা আছে সরকারের সেটিও ভেবে দেখতে হবে।

বিশ্বের ৪১ শতাংশ দেশ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সী চালুর বিষয়ে গবেষণা করছে। এরই মধ্যে চালু করেছে ৯ শতাংশ । সেমিনারে বক্তারা বলছেন, এই মুদ্রা ব্যবস্থা চালুর বিষয়ে বুয়েটের অধীনে একটি গবেষণা কেন্দ্র তৈরির পাশাপাশি নীতি কাঠামো নিয়ে কাজ করার সময় এসেছে। 


একাত্তর/আরবিএস  
এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ চীনে পৌঁছানোর অভিযোগ ঘিরে তদন্তে নতুন করে আলোচনায় সিঙ্গাপুরের সাবেক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী অ্যালিস হুয়াং।
অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে।
মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে ভিয়েতনামের বিরুদ্ধে চলমান বাণিজ্য তদন্তের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ২৮...
ট্রুথ সোশ্যালে মোদির প্রশংসায় ট্রাম্পের পোস্ট
ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সহায়তা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব দেশের সম্পৃক্ততার প্রমাণ নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখা এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার...
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নাগালের মধ্যে ফলমূলের দাম ধরে রাখতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। বহুল ব্যবহৃত ইফতারি ও পুষ্টিকর ফল খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সম্পূর্ণ সহনীয় রাখতে এসব...
রাজধানীর বনানীর কড়াইল বস্তি এলাকার সার্বিক কাঠামোগত উন্নয়ন কার্যক্রম খুব দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুর রহমান সানি। রোববার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর