চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় বাড়ছে

আপডেট : ১০ মে ২০২৩, ০১:৪২ পিএম

দাম কমানোর লক্ষ্যে সব ধরণের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

আমদানিতে সংশোধন বিষয়ক বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, শুল্ক প্রত্যাহার সুবিধার মেয়াদ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয়া হবে। 

এর আগে ২৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে আগামী ৩০ মে পর্যন্ত চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করে। 

আমদানিকৃত অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। এছাড়া নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: রোববার উপকূলে আঘাত হানতে পারে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়

সাংবাদিকদের বাণিজ্য সচিব আরও বলেন, ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ায় চিনি ও ভোজ্য তেলের দাম দেশের বাজারে বেড়েছে।

ভোজ্য তেল ও চিনির দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/আরবি 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই, যা একটি চূড়ান্ত কূটনৈতিক...
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে অবৈধভাবে চিনি আসা। নিম্ন মানের ভারতীয় এই চিনি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের মোড়কে। ফলে দেশীয় চিনির বিক্রি নেমে এসেছে দিনে ৬ হাজার থেকে এক হাজার টনে।
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনিযুক্ত কোমল পানীয়র উৎপাদন। সরকারি হিসাবে গেলো তিন অর্থবছরে তিন গুণেরও বেশি বেড়েছে এসব পানীয়র সরবরাহ। বছরে বিক্রির পরিমান অন্তত আট হাজার কোটি টাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর