কোমল পানীয়র উৎপাদন বেড়েছে তিন গুণ, বাড়ছে স্থূলতা

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনিযুক্ত কোমল পানীয়র উৎপাদন। সরকারি হিসাবে গেলো তিন অর্থবছরে তিন গুণেরও বেশি বেড়েছে এসব পানীয়র সরবরাহ। বছরে বিক্রির পরিমান অন্তত আট হাজার কোটি টাকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় চিনির মিশ্রণে তৈরি সফটড্রিংকস খেয়ে শিশুরা স্থুলতায় আক্রান্ত হচ্ছে। তাই এর ব্যবহার কমাতে এ খাতে কর বাড়ানোর পরামর্শ এনবিআরের। 

উৎসব-পার্বণ কিংবা বিয়ে-জন্মদিনের পার্টিসহ সব আয়োজনে খাবারের বড় অনুষঙ্গ বিভিন্ন ধরনের কোমল পানীয়।

পরিস্থিতি এমনই যে, খাবার পানির চেয়ে সফট ড্রিংকসের চাহিদা বেশি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যও বলছে তেমনই। ২০১৯-২০ অর্থবছরে দেশে সবধরনের কোমল পানীয়’র উৎপাদন ছিলো পাঁচ কোটি ৯২ লাখ ডজন বোতল। পরের অর্থবছরে তা বেড়ে হয় সাড়ে ১০ কোটি ডজন বোতল। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে হয় সাড়ে ১৬ কোটি ডজন বোতল।
 
বিএসএমএমইউ এর সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, মানুষ চিপস খায়, অতিরিক্ত পরিমানে কার্বোহাইড্রেট খায়। তারপরে সঙ্গে থাকে ড্রিংকস। যাতে আবার অতি মাত্রায় সুগার থাকে। অতিরিক্ত কার্বোহাইড্রেট ও সুগার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঝুঁকিপূর্ণ খাদ্যাভাস। এখনকার শিশু ও যুবকরা অনেক স্থূল। 

এসব কোমল পানীয়’র মধ্যে চিনির পরিমান অনেক বেশি। জনস্বাস্থ্যের রক্ষায় তাই এসব চিনিযুক্ত সফট ড্রিংকেসর ব্যবহার নিয়ন্ত্রণের তাগিদ জনস্বাস্থ্য বিশ্লেষকদের।

আইনজীবী ও জনস্বাস্থ্য বিশ্লেষক সৈয়দ মাহবুবুল আলম বলেন, এসবে যতো বেশি চিনি থাকবে ততো রাজস্ব বাড়তে হবে। এতে মানুষ নিরুৎসাহিত হবে।  

প্রাক বাজেট বৈঠকে জনস্বাস্থ্য রক্ষাসহ রাজস্ব বাড়াতে কোমল পানীয়’র ব্যাপারে কঠোর হবার কথা বললেন এনবিআর চেয়ারম্যান।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেন, সিগারেটের চেয়েও মারাত্মক বিষ হলো চিনি, জুসসহ অন্যান্য বেভারেজ প্রোডাক্ট। বিশেষ করে কার্বোহাইড্রেট বেভারেজ। ভালো কোনো কিছু এর মধ্যে নেই। আমাদের ওপর অনেকে চড়াও হচ্ছে যে, এ সমস্ত প্রোডাক্টের ওপর কেন এতো কম রাজস্ব নেয়া হবে? তবে বেভারেজের বাজার পড়ে যাচ্ছে বলে জানান তিনি।  

চলতি অর্থবছরে কোমল পানীয়’র টার্নওভার ট্যাক্স বাড়িয়ে ৫ শতাংশ করা হলেও পরে তা কমিয়ে করা হয় ৩ শতাংশ করা হয়।  

আরবিএস
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর