ধান চাষে নতুন দিন আনছে নতুন জাত ব্রি ১০২

আপডেট : ১৯ মে ২০২৩, ০৮:২৫ পিএম

এবার একই জমিতে তিন ফসল চাষের আশা জাগাচ্ছে নতুন জাতের ধান ব্রি ১০২। দুইবার প্রধান ফসল ধান উৎপাদনের পর একই জমিতে চাষ করা যাচ্ছে পাট কিংবা সরিষা। 

জিংক সমৃদ্ধ চিকন জাতের এই ধান উৎপাদন করে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছে অন্যদিকে রোগবালাইমুক্ত হওয়ায় ধান নষ্ট হওয়ার আশঙ্কাও কম হচ্ছে।

টাঙ্গাইলের ধনবাড়ীর উপজেলায় মুশুদ্দি কামারপাড়া গ্রামে মাঠ ভর্তি এক ধানের সফলতার গল্পটা নতুন। বলা হচ্ছে ধান গবেষণা ইনিস্টিটিউটের নতুন উদ্ভাবিত ধানের জাত ব্রি ১০২ এর কথা।

একই জমিতে তিন ফসল উৎপাদন, তার মধ্যে চিকন জাতের অধিক ফলনশীল রোগবালাইমুক্ত জিংক সমৃদ্ধ  ব্রি ১০২ ধান আশা জাগাচ্ছে এই অঞ্চলের কৃষকদের মনে। 

প্রথমবারের মতো কৃষি মন্ত্রনালয়ের নির্দেশনায় ব্রি- ১০২ ধান আবাদ হয়েছে মুশুদ্দি কামারপাড় এলাকায়। নতুন এই জাতের ধানে প্রচলিত জাতের ধানের মতো রোগবালাই নেই।

লম্বা, চিকন প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। ব্রি ধান-২৯ এর বিকল্প হিসেবে এই ধানের আবাদ করা যায়।

গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আমনের মৌসুমে ব্রি ৭৫ আবাদ করার পর মাঝে বারি সরিষা আবাদ করেন তিনি, এরপর কিছুটা দেরিতে রোপন করেন ব্রি ১০২। 

সব মিলিয়ে তিন ফসলে এই বছর বাড়তি আয় হয়েছে তার। চিকন ধানের জাতের মধ্যে এই জাতই সর্বোচ্চ ফলন দিয়েছে। চিকন ধানে এটি নতুন আশা জাগিয়েছে।

গ্রামের অন্য কৃষকরা বলেন পুরানো জাতের ধানের তুলনায় এই ধান শক্তিশালি। গেল ক’দিনের ঝড়ো বাতাসে অন্য ধান নুয়ে পড়লেও এটি পক্ত অবস্থায় আছে সে সাথে উৎপাদনও বেশ ভাল। 

ব্রি থেকে উদ্ভাবিত নতুন জাতগুলো ফলন আগের পুরনো জাত ব্রি ধান ২৮ ও ২৯ এর তুলনায় অনেক বেশি। হাইব্রিড ধানের সমান ফলন দিতে সক্ষম এই ধান।

সে সঙ্গে পুরোনো জাতগুলোর রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় নতুন জাতের ধান চাষাবাদের কথা বলছেন ধান গবেষনা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর

বোরো মৌসুমে আবাদ উপযোগী ব্রি ১০২ আধুনিক উপসী ধানের বৈশিষ্ট্য বিদ্যমান। সাদা চিকন জাতের এই ধানে আছে ২৫.৫ মিলিগ্রাম জিংক। 

প্রতি হেক্টরে প্রায় ৮ টন ধান পাওয়া যাচ্ছে যদিও সংশ্লিষ্টরা বলছেন, উপযুক্ত পরিচর্যা পেলে ৯ টনেরও বেশি উৎপাদন সম্ভব। 

পরীক্ষামূলক উৎপাদনে ব্রি ১০২ ধানের ব্যাপক সফলতার পর আগামীতে দেশব্যাপী এই ধানটি উৎপাদনে উৎসাহ দিবে কৃষি মন্ত্রনালয়। 

কৃষকদের অধিক লাভবানের মাধ্যমে যেটি বাণিজ্যিক কৃষির সাথে সম্পৃক্ত করবে কৃষকদের। কারণ, বাজারে মোটা ধানের তুলনায় মণে ২০০ থেকে ৪০০ টাকা বেশি দাম পাওয়া যাবে।


একাত্তর/এসি

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
কিছুদিন আগেই মাঠ থেকে কাটা হয়েছে বোরো ধান। ফলে বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে বেড়েছে চালের দাম। বিশেষ করে মিনিকেট চালের ক্ষেত্রে দাম বাড়ার এই প্রবণতা চোখে পড়ছে সবচেয়ে বেশি।
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর