'যে হারে সম্পদশালীদের আয় বেড়েছে সে হারে সম্পদ কর বাড়েনি'

আপডেট : ২৪ মে ২০২৩, ০৮:৫২ পিএম

বাংলাদেশে যে হারে সম্পদশালীদের আয় বেড়েছে সে হারে সম্পদ কর বাড়েনি। রাজস্বে অন্যান্য দেশের তুলনায় সম্পদ করের অংশ এখনো নগণ্য। 

এ কারণেই সমাজে কালো টাকা বাড়ছে। তাই সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় সম্পদ কর বাড়াতে গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। 

স্বাধীনতার পর থেকে রাজধানী ঢাকার আয়তন চারপাশে ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিক কর্মকান্ড এগিয়েছে। মানুষ বাড়ার ফলে ফলে জমি ও ফ্ল্যাটের চাহিদা বেড়েছে। 

শুধু রাজধানী নয়, সম্পদশালীদের আগ্রহ এখন সারা দেশের স্থায়ী সম্পদ খাতে বিনিয়োগে। তাই এসব সম্পদের দাম বাড়ছে আর মালিকানা চলে যাচ্ছে ধনী ও অতিধনীদের কাছে। কিন্তু সম্পদ কর বাড়ছেনা। 

সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে আয় বৈষম্যের চেয়ে সম্পদ বৈষম্য বেড়েছে প্রায় দুই গুণ বেশি।  অস্ট্রেলিয়া, কানাডার মত দেশেও যেখানে সম্পদ থেকে কর আহরণ হয় মোট করের দশ শতাংশ, সেখানে বাংলাদেশে এই হার মাত্র ০.৩৪ শতাংশ।

তিনি মনে করছেন ধনী ও প্রভাবশালীদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় জমির বরাদ্দ বেড়েছে, এগুলোর দামও বেড়েছে, কিন্তু গরীবের জন্য আবাসন বাড়েনি। বড় শহরগুলোতে গরীবের জন্য আবাসন ব্যবস্থা বাড়েনি উল্টো একটা ভুমি সংস্কৃতি তৈরি হয়েছে, যার সুবিধাভোগী সরকারের প্রভাবশালীরা।

খোদ রাজস্ব বিভাগের সাবেক প্রধানসহ বক্তারা বলেন, সম্পদের দাম আস্বাভিক বাড়ার ফলে সমাজে কালো টাকা বাড়ছে। 

সেমিনারে ভুমিমন্ত্রী বলেন, ভুমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন করতে নতুন আইন হবে, যেখানে শতভাগ অনলাইনে সম্পদ কর গ্রহণ হবে। 

তবে, সম্পদ কর একবারেই অনেক না বাড়িয়ে স্বস্তিদায়ক অবস্থায় রেখে সমন্বয় করার পক্ষে মত দেন ভূমি মন্ত্রী।


একাত্তর/এআর

বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি আরো বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত পাঁচ মাসে ৪২ হাজার কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই গ্রোথ বাড়াতে কর বাড়ানো হয়েছে। বর্ধিত করারোপে মানুষের ওপরে বড় ধরনের প্রভাব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর