বিক্রি বাড়ায় চার্জার ফ্যানের বাজারে নৈরাজ্য

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৮:৫১ পিএম

লোডশেডিং আর তাপদাহের সুযোগে চার্জার ফ্যানের বাজারে চলছে নৈরাজ্য। কয়েক দিন আগেও যে ফ্যানের দাম ছিলো তিন হাজার টাকা, পাইকারি বাজারে তা এখন বিক্রি হচ্ছে সাড়ে সাত থেকে আট হাজার টাকায়। আর খুচরো বাজারে বেড়েছে আরও বেশি। 

খুচরা ব্যবসায়ীদের দাবি, ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা। তবে কথা না বলে, টেলিভিশনের ক্যামেরা দেখে সটকে পড়েন নবাবপুরের চার্জার ফ্যান আমদানিকারকরা। 

নবাবপুর ও গুলিস্তান স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা গেছে, লোডশেডিং ও গরমের এই সময়ে গত এক সপ্তাহের তুলনায় প্রতিটি চার্জার ফ্যানের মান ও আকারভেদে এক হাজার থেকে দেড় হাজার টাকা বেড়েছে। বেশি বেড়েছে বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান।

ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার নবাবপুর। দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে আসা এসব খুচরা ব্যাবসায়ীরা বলছেন, লোডশেডিং আর তীব্র গরমের সুযোগে পাইকারিতে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে চার্জার ফ্যান।

তাদের দাবি, চার্জার ফ্যান মজুদ করে বেশি দামে কিনতে বাধ্য করছেন পাইকাররা। এতসব অভিযোগ যেসব আমদানিকারকদের বিরুদ্ধে তাদের বক্তব্য নিতে গেলে অনেকেই দোকান বন্ধ করে সটকে পড়েন। শুধু তাই নয়, সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন মোজাম্মেল মার্কেটের কয়েকটি দোকানের ব্যবসায়ীরা।

কথা না বলে অনেক আমদানিকরক যখন দোকান বন্ধ করে পালাচ্ছেন তখন একজনকে পাওয়া গেলো কথা বলার জন্য। তিনি বলছেন, সময়মত এলসি না করতে পারায় চাহিদার বিপরীতে সরবরাহের ঘাটতির কারণে বেশি দামে বিক্রি হচ্ছে চার্জার ফ্যান।

ভোক্তারা বলছেন, সরকারি কোনো সংস্থার তদারকি না থাকায় লোডশেডিং ও গরমের সুযোগে চার্জার ফ্যানের বাজারে রীতিমত ডাকাতি চলছে।


একাত্তর/আরবিএস  

ডলারের দাম বাড়ার সুযোগে কসমেটিকস থেকে শুরু করে খেলনা ও বেবি আইটেম, স্পোর্টস ও ইলেকট্রিক আইটেমের মতো পণ্যের দাম বাড়ানো হয়েছে ৮০ শতাংশ পর্যন্ত। চকবাজারের বারোয়ারি পণ্যের বাজারে চলছে এমনই নৈরাজ্য!
তীব্র গরম আর লোডশেডিং শুরুর পর থেকেই রীতিমতো অরাজকতা চলছে, চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএস’র বাজারে। অতি প্রয়োজনীয় এই তিন পণ্য কিনতে এখন হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। হঠাৎই এই তিন পণ্যের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর