চার্জার ফ্যান-লাইটের বাজারে রীতিমতো অরাজকতা!

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৮:৪৯ পিএম

তীব্র গরম আর লোডশেডিং শুরুর পর থেকেই রীতিমতো অরাজকতা চলছে, চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএস’র বাজারে। 

অতি প্রয়োজনীয় এই তিন পণ্য কিনতে এখন হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। হঠাৎই এই তিন পণ্যের আকাশচুম্বী চাহিদা হওয়ায় দুই থেকে তিনগুণ লাভে তা বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, লোডশেডিংকে পুঁজি করে অনৈতিক মুনাফা করলে কঠোর হবে তারা। 

অবশেষে সে অনুযায়ী অভিযানে নামলো ভোক্তা অধিকার। গেল ১১ ফেব্রুয়ারি নবাবপুরে ২৪৫০ টাকায় আমদানি করা ১৬ ইঞ্চির ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যান জুনের ৪ তারিখে ৬ হাজার ২০০ টাকায় পাইকারি বিক্রি করেছেন মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স নামে এই প্রতিষ্ঠান। ফলে এক লাখ টাকা জরিমানা গুনতে হয় প্রতিষ্ঠানটিকে।

মিডিয়া হোম অ্যাপ্লায়েন্সের সেলস ম্যানেজার লিটন বলেন, বাজার থেকে যে দামে কেনা হয়, তার চেয়ে এক-দুইশ’ টাকা বেশি দামেই সাধারণত তারা বিক্রি করেন। বাজারে অতিরিক্ত চাহিদার কারণে আমদানিকারকের কাছ থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে বলে জানান তিনি।

খুচরা বাজারে এসব ফ্যান এখন বিক্রি হচ্ছে সাড়ে সাত থেকে আট হাজার টাকায়। চার্জার লাইট আর আইপিএস’র দামও লাগাম ছাড়া।

অভিযান টের পেয়ে ঝটপট দোকান বন্ধ করে পালিয়ে যান আমদানিকারকরা। এরপর নাসির রেজা নামের এই ফ্যান আমদানিকারককে খুঁজে বের করে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

ন্যাশনাল ফ্যান হাউজের সত্ত্বাধিকারী নাসিম রেজা জানান, শুধু তারা নন, সবাই এটা করছে। তাই তারাও করছেন। 

নবাপুরের আর রহমান মার্কেটের দুই ব্যবসায়ীকে জরিমানা করার পরও মার্কেট কমিটির সভাপতি আসিফ রেজা বললেন, তারা ‘চোর-চোট্টা’ নন।

আরও পড়ুন: ৮৫ টাকার পেঁয়াজ একলাফে ৫০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, এমন কারসাজি করে ভোক্তা ঠকালে কাউকে ছেড়ে দেবেন না তারা।

অভিযানের সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন যারা, তাদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চলবে বলেও জানান এই ভোক্তা অধিকার কর্মকর্তা। 

একাত্তর/জো

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর