দামই কমছে না সবজি, মাছ-মাংস ও ডিমের

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:৫১ পিএম

সবজি থেকে শুরু করে মাছ-মাংস-ডিম, সেই সাথে পেঁয়াজ-রসুন-আদা কোন কিছুর দামই সেভাবে কমছে না। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, নানা অজুহাতে বেশি দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। ক্রেতাদের চাওয়া যে কোনো উপায়ে কমে আসুক পণ্যমূল্য।

বাজারে পণ্যের দাম না কমলেও, সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে গেলো এক সপ্তাহে কমে গেছে ১০টি পণ্যের দাম।

বাজারে সবজির সমারহ। বেগুন-করলা-ঝিঙে-পটল-কাঁকরোল-বরবটি সুন্দর করে সাজানো, দেখলেই ক্রেতার চোখ জুড়িয়ে যায়। তবে, চোখ জুড়ালেও, মন ভরে এসব সবজি কিনতে পারছেন না সব ক্রেতা। কারণ ৫০ টাকার নিচে তেমন কোন সবজিই পাওয়া যায় না।

মাংস খাবেন, সে উপায়ও নেই সবার। কারণ ব্রয়লার মুরগীর কেজিও যে এখনও দুইশ টাকা। এছাড়া সোনালী ২৮০, লেয়ার ৩৪০, গরুর মাংস ৮শ’ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১শ’ থেকে ১৩শ’ টাকা কেজি। যদিও ক্যামেরার সামনে দাম কমিয়ে বললেন মাংস বিক্রেতারা। 

আমদানি করেও কমানো যাচ্ছে না পেঁয়াজের ঝাঁঝ। পাইকারিতে ইন্ডিয়ান পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৮ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে এখনও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৫০ টাকা কেজিতে।

আদা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি। রসুন কিনতে হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকায়। 

দ্রব্যের ঊর্ধ্বমূল্যে নাভিশ্বাস উঠা ক্রেতারা বলছেন, কঠোর মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আসুক।

আরও পড়ুন: আমলাতান্ত্রিক জটিলতায় চামড়া রপ্তানি বাড়ছে না, অভিযোগ উদ্যোক্তাদের

টিসিবির তথ্য অবশ্য বলছে, এক সপ্তাহে ময়দা, সয়াবিন তেল, খোলা পাম অয়েল, পেঁয়াজ, রসুন ও আদার মতো ১০টি পণ্যের দাম কমেছে। যে সময়ে দাম বেড়েছে মাত্র ৩টি পণ্যের।


একাত্তর/আরএ

আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের মাধ্যমে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের জন্য সুতা ও কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর