পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে নির্দেশনা

আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:৫১ পিএম

বাংলাদেশ ব্যাংক আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে বিপুল পরিমান নগদ অর্থের লেনদেনের কথা বিবেচনা করে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্ত করার বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

এই লক্ষ্যে বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজ নিজ ব্যাংকের সমন্বয়কারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করে এই কর্মকর্তার পদবি ও মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে ইমেলিএ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই সেখানে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করতে হবে। সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি কর্পোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলো ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

খবর: বাসস


একাত্তর/এআর

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য এবং বাজারে সরবরাহকৃত নমুনা নোট ব্যবহার করে প্রতারণা ও অবৈধ কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর