খোলাই থাকছে পোশাক কারখানা, ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

আপডেট : ০১ জুলাই ২০২১, ১০:৪১ এএম

তৈরি পোশাক শিল্প-কারখানার মালিকদের চাপের মুখে সর্বাত্মক লকডাউনেও খোলা থাকছে রপ্তানিমুখী পোশাক কারখানা। মালিকরা বলছেন, রপ্তানি ধরে রাখার জন্যই স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় পোশাক কারখানা খোলা রাখা হবে। 

অন্যদিকে লকডাউন নিয়ে সরকার গঠিত পরামর্শক কমিটি বলছে, গার্মেন্টস মালিকদের আবদার রাখতে গিয়ে প্রতিবারই অকার্যকর হয়ে পড়ছে লকডাউন, ঝুঁকিতে পড়ছে মানুষ। 

দেশে করোনার সংক্রমণ এবং মৃত্যুহার প্রতিদিনই বাড়ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। যদিও সোমবার থেকে বন্ধ হয়ে গেছে গণপরিবহন ও দোকানপাট।

অথচ বরাবরের মতো, রপ্তানি বাধাগ্রস্ত হবে এবং শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করা যাবে না- এসব কারণ দেখিয়ে এবারও লকডাউনের সময়ও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন পোশাক কারখানার মালিকরা।

এরিমধ্যে কারখানা মালিকদের দাবি মেনে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের শর্তে গার্মেন্টস খোলা রাখার সম্মতি দিয়েছে সরকার। গার্মেন্টস ও টেক্সটাইল মালিকদের সংগঠনগুলো বলছে জীবন ও জীবিকার কথা বিবেচনায় কারখানা খোলা রাখতেই হবে।

সেই সঙ্গে রপ্তানি খাতের সাথে জড়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আমদানি এবং রপ্তানির পণ্য পরিবহনের যানবাহন চলাচল ও কাস্টমসসহ বিভিন্ন বন্দরকে লকডাউনের আওতামুক্ত রেখেছে সরকার।

কোভিড-১৯ প্রতিরোধে সরকারের জাতীয় পরামর্শক কমিটির সদস্য ডা. ইকবাল আর্সলান মনে করেন,  পোশাক মালিকদের দাবি মানতে গিয়ে প্রতিবারই লকডাউন অকার্যকর হচ্ছে। তাঁর পরামর্শ লকডাউন সফল করতে সরকারের ঘোষণাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করতেই হবে।



একাত্তর/আরএইচ

ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকের দৈনিক কাজের হিসেব এবং উৎপাদন তথ্য জানতে রপ্তানিমুখী পোশাক কারখানায় পিএমডি মিটার নামের আধুনিক ডিভাইসের ব্যবহার বাড়ছে।
করোনায় ধাক্কা খেলেও ২০২২ সাল থেকে আবার বিশ্বায়নের ধারায় বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য। ২০২৩ সালে সেই ধারাবাহিকতা রয়ে গেছে।
করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, তারপর হামাস-ইসরাইল সংঘাতের প্রভাবে অস্থির মধ্যপ্রাচ্য। যার বড় প্রভাবে আবারও বড় ধরনের সংকটে বিশ্ববাণিজ্য। এবার আরেক সংকট। বিশ্বের আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর