আগস্টে মূল্যস্ফীতির নায়ক ডিম ও মুরগি: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম

আগস্ট মাসে খাদ্য খাতে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। মুরগি ও ডিমের কারণেই এই রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেড়েছে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। শিগগিরই এটা কমানোর চেষ্টা করবো। আগস্টে মূল্যস্ফীতি বাড়ার নায়ক ছিলো মুরগীও ডিম উভয়ই। এত দাম বেড়েছিলো যে অন্যান্য খাদ্যমূল্যতে প্রভাব বিস্তার করেছিলো। আমাদের মূল্যস্ফীতি অত্যন্ত স্বল্প লয়ে ধীরে ধীরে বাড়ছে। 

এম এ মান্নান বলেন, আমাদের যে বৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা এক লাফে উঠেছিল এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।

গত মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি হয়েছে ১২.৫৪ শতাংশ। যা বিগত বছরে কখনও হয়নি। এর আগের মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯.৭৬ শতাংশ। অর্থাৎ আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২.৭৮ শতাংশ।

গত ১১ বছরের মধ্যে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে ছিল ১০ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি। ২০২০-২১ অর্থবছরেও খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ছিল মাত্র ৫.৫৬ শতাংশ। মাত্র তিন বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে।

রোববার প্রকাশিত বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, আগস্ট মাসে খাদ্যপণ্য বৃদ্ধির রেকর্ড হয়েছে। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। ২০২০ সালে খাদ্যখাতে ১০০ টাকার পণ্যে পাঁচ টাকা ৫৬ পয়সা বেড়েছিলো। একই পণ্যে ২০২৩ সালের আগস্ট মাসে বেড়েছে ১২ টাকা ৫৪ পয়সা। তবে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমেছে বলে দাবি বিবিএসের।

পরিকল্পনা মন্ত্রী একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, জলবায়ু খাতে এক বিলিয়ন ডলার ঋণের যে প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যানের সাথে মিল রেখে বন ও পরিবেশ মন্ত্রণালয়কে সেই অর্থ খরচ করার নির্দেশনা দিয়েছেন। সুন্দরবন সুরক্ষায়ও এই তহবিল ব্যবহার হবে।

মন্ত্রী বলেন, বৈঠকে যেসব জায়গায় জলাভূমির বেশি সেখানে বাধ না তৈরি করে এমন বেশি বেশি কালভার্ট ও সেতু সহ সড়ক নির্মানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক সভায় ১৮ হাজার ৬৬ কোটি টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

কেএসএইচ
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে কিছুটা বেড়ে আট দশমিক ৩৫ শতাংশে ঠেকেছিল। সবশেষ অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে সাত দশমিক শূন্য আট শতাংশে ঠেকলেও খাদ্য...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর