সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম-আলু-পেঁয়াজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম ঠিক করে দিলেও বাজারে তা মানা হচ্ছে না। বাজার তদারকিকে গিয়ে মাঠ পর্যায়ে এমন চিত্র দেখতে পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের দাম বেশি রাখা, রশিদ না থাকাসহ নানা কারণে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানাও করে ভোক্তা অধিকার।

দু’দিন আগে ডিম, আলু ও পেঁয়াজ- এ তিন পণ্যের দাম ঠিক করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার দুপুরে, নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজার, মোহাম্মদপুরে টাউনহল কাঁচাবাজারেও সাদেক খান কাঁচাবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তিনটি বাজারেই অনিয়ম পান ভোক্তার কর্মকর্তারা। ডিম, আলু ও পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় আগের দামেই। ডিমের দাম বেশি রাখা, ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান বলেন, আমরা তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমরা মুদি দোকানগুলোর ক্রয় রশিদ দেখেছি।

বিক্রেতারা বলছেন, পাইকারি আড়ৎ থেকে বেশি দামে কেনায়, আলু ৫০ টাকা এবং পেঁয়াজ ৮০ টাকা বিক্রি করতে হচ্ছে।

আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্যের পাশাপাশি, স্যালাইনের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীতে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের আরও তিনটি দল।

একাত্তর/আরএ
অভ্যন্তরীণ সরবরাহে কোনো সংকট না থাকার পরও বাজারে বেড়ে চলেছে প্রধান নিত্যপণ্য চালের দাম। গত কয়েকদিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত। 
কাঁচা মরিচসহ সপ্তাহের ব্যবধানে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনো বাড়তির দিকে চালের দাম।
বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বাজারে মাছ, মুরগী ও সবজীসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে জোরালো তদারকির কারণে কমেছে ডিমের দাম।  
কোরবানির ঈদ এগিয়ে আসায় এবার মশলার বাজারের অস্থিতিশীলতা শুরু হয়েছে, বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। 
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর