বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না ডিম, আলু ও পেঁয়াজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

দাম বেঁধে দেয়ার ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি ডিম, আলু ও পেঁয়াজের দাম। প্রতিদিনই চলছে ভোক্তা অধিকারের অভিযান। কিছু ব্যবসায়ীকে জরিমানা করা হলেও বাজারে প্রভাব পড়ছে না।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বড় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে পণ্য না ছাড়লে দাম নিয়ন্ত্রণে আসবে না।

ঢাকার মোহাম্মদ কৃষি মার্কেটের পাইকারি বাজারের ডিম, আলু ও পেঁয়াজের দোকানে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ ও আলু ৩৬ টাকা কেজিতে বিক্রি করছে পাইকারা।

কিন্তু সরকারের বেধে দেয়া দাম অনুযায়ী পাইকারি বাজারে আলু বিক্রির কথা ২৭ টাকা ও পেঁয়াজ ৫৫ টাকা। পাইকারদের কেনা বেচার রশিদেও গোঁজামিল। তাই দুই ব্যবসায়ীকে ৫ করে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকারের গেলো ছয় দিনের অভিযানেও পাইকারি বাজারে দাম নিয়ন্ত্রণে আসেনি। ফলে খুচরা বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ।

বাজার নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত অভিযান চলবে বলে জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মন্ডল।

আলুর দাম বাড়ানো প্রসঙ্গে এক পাইকারি ব্যবসায়ীর উদাহরণ টেনে তিনি বলেন, কোল্ড স্টোরেজ থেকে যে দাম বেশি রাখা হচ্ছে, সেই প্রমাণ আমাদের দিচ্ছেন না। তাই আমাদের মনে হয়েছে, পাইকারি ব্যবসায়ী বা আড়তদারদের সঙ্গে কোল্ড স্টোরেজ মালিকদের যোগাযোগ রয়েছে।

‘উনারাও লাভ করছেন, ইনারাও লাভ করছেন। সেকারণেই দাম বেশি হচ্ছে।’

আলুর দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলার বড় বড় হিমাগারগুলোতে অভিযান চলছে। দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন এই কর্মকর্তা।

আব্দুল জব্বার মন্ডল বলেন, উত্তরাঞ্চলে পরিদর্শন চলছে। রুট লেভেলে আমরা গিয়েছি।

এদিকে ডিমের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়া হলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। চারটি প্রতিষ্ঠানকে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ভারত থেকে আমদানি করা ডিম দেশে এলে দাম কমবে বলে আশা করা হচ্ছে। 

আরবি
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর