সরবরাহ বেড়েছে মুড়িকাটার, কমছে পেঁয়াজের দাম 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পিএম

দাম ধরতে ব্যাপকভাবে মুড়িকাটা বাজারে এসে পড়ায় পেঁয়াজের আকাশচুম্বী মূল্য পড়তে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে কমেছে ৪০ থেকে ৬০ টাকা। সরবরাহ বাড়লে দাম আরো পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আগের দিনের তুলনায় বেশি পরিমাণে মুড়িকাটা পেঁয়াজের দেখা মিলেছে। দামও তুলনামূলক কম।

এদিন রাজধানী বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আর পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে।

শুক্রবার হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। এই খবরে ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। ৪৮ ঘণ্টার ব্যবধানে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়ে যায় কেজিতে ১৪০ টাকার বেশি।

খুচরায় রোববার বেশিরভাগ দোকানে আড়াইশ’ টাকা কেজিতে বিক্রি হয় পেঁয়াজ। কোথাও কোথাও ২৮০ টাকায় উঠে যায়।

আর এই দাম ধরতেই আগাম মুড়িকাটা পেঁয়াজ বাজারে তোলার ধুম পড়েছে। পোক্ত না হলেও অনেক কৃষক হালি পেঁয়াজও বাজারে তুলেছেন।

দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা রাজবাড়ীর বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আর এ কারণেই দামও কমে এসেছে।

রাজবাড়ীর বড় বাজারে সোমবার সকাল থেকে নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা। আর পুরানো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে।

পেঁয়াজ উৎপাদনকারী আরেক জেলা মানিকগঞ্জের বাজারে নতুন পেঁয়াজের আগমন বাড়ায় দাম কমতে শুরু করেছে।

মানিকগঞ্জে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০টাকায়। আর দেশীয় পুরানো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

আর কয়েকদিনের মধ্যেই মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুম শুরু হলে বাজারে দাম আরো কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম বলেন, পেঁয়াজ বিক্রেতা ও মজুদকারীরা উদ্দেশ্যমূলক ভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরি মধ্যে রাজবাড়ীতে পেঁয়াজের দাম বাড়ানোর দায়ে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে বলে জানান ভোক্তার ওই কর্মকর্তা। 

আরবি 
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম। পুরনো পেঁয়াজের কেজি ১৫০ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সপ্তাহ ব্যবধানে রসুনের দরও কিছুটা বেড়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শীতের প্রভাবে এক ধরনের ‘শিতলতা’ বিরাজ করছে। মৌসুমি সবজির ব্যাপক সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমছে মাছ ও মুরগির দাম।
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর