রেকর্ড উচ্চতায় উঠে একদিন পরেই নামলো স্বর্ণের দাম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম

দাম বৃদ্ধির রেকর্ডের একদিন পরই দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম কমানো হয়েছে ১৫০ টাকা।

শুক্রবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা বলছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমেছে। আর এই ফলেই দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পাঁচ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা পড়বে।

এর আগে বুধবার তিন সপ্তাহের ব্যবধানে ভরিতে ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হয় সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা।

ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় এক লাখ ১২ হাজার ৪৪০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। 

আরবি
মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৪ টাকা কমে দুই লাখ ছয় হাজার ৯০৮ টাকা হয়েছে।
ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) সুদহার নিয়ে কঠোর অবস্থানের পর বৈশ্বিক স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমেছে।
বাড়বাড়ন্ত স্বর্ণের বাজারের রেসের চাকা এবার উল্টো ঘুরছে। কয়েকদিন লাগাতার বৃদ্ধির পর এবার টানা কমতে শুরু করেছে ধাতুটির দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর