ফেডের সুদহার নিয়ে অনিশ্চয়তায় কমলো স্বর্ণের দাম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) সুদহার নিয়ে কঠোর অবস্থানের পর বৈশ্বিক স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমেছে।

ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) আউন্সপ্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ হাজার ডলারের ঘরে।

এর আগে যুক্তরাষ্ট্রের শাটডাউন শেষের খবরে স্বর্ণের দাম ৪২০০ ডলারে পৌঁছালেও আবারো তা কমতে শুরু করে।

রয়টার্সের খবরে বলা হয়, আসন্ন ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানো নিয়ে রিজার্ভ কর্মকর্তাদের কড়াকড়ি মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। আর এরপরেই কমতে শুরু করে মূল্যবান এই ধাতুর দাম।

গত অক্টোবরে রেকর্ড ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায় স্বর্ণের দাম।

তথ্য বলছে, ভূ-রাজনৈতিক অস্থিরতায় চলতি বছরে ৫৫ শতাংশের বেশি বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।

একাত্তর/আরএ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
চলমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বৈদেশিক খাত পর্যালোচনা করে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে,আসন্ন জাতীয়...
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর