আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

ভারত পেঁয়াজ রপ্তানি করার ঘোষণা দেয়ার পর দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গেলো দিন যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়, মঙ্গলবার তা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। অর্থাৎ কেজিতে দেশি পেঁয়াজের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশসহ আরও পাঁচ দেশে সরকারিভাবে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। আর এ ঘোষণার পর রাজধানীর কাওরানবাজারসহ পাইকারি আড়ৎগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

যদিও এখনও ১০০টাকার ওপরে পেঁয়াজের এ দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। তারা জানান, গত মাসের মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজের কেজি ছিলো ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। সংকটের দোহাই দিয়ে দাম বাড়িয়ে ১২০ থেকে ১৩০ টাকায় তুলেছেন ব্যবসায়ীরা। ভারতের পেঁয়াজ আমদানি হলে এ দাম ৫০ থেকে ৬০ টাকার ভেতরে চলে আসবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। 

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে, গতকাল ওইসব খুচরা দোকানেই একই পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করেছেন তারা।

গত মৌসুমে উৎপাদন কম হওয়ায় গেলো কয়েকমাস ধরেই পেঁয়াজের দামের ঝাঁজ দেখে আসছে দেশের ভোক্তারা। আর ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় দাম বাংলাদেশে দাম আরও বেড়েছে।

এরইমধ্যে রোজার মাস এগিয়ে আসতে থাকায় দাম নাগালে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে সরকারের পক্ষ থেকে সে দেশের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করা হয়।

সবশেষ রোববার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমরা পাবো বলে ভারতের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি।

তবে বাংলাদেশ ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি ভারত থেকে আমদানি করতে চায় বলেও জানান তিনি। 

আরবিএস
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। ভারতের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর