পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় চেয়ে ফোরামের ২৫ দফা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম

পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি করে বিজিএমইএর আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ফোরাম প্যানেল, যেখানে মূল প্রতিপাদ্য হিসেবে ‘সাসটেইনেবল স্মার্ট বিজিএমইএ’ গড়ে তোলাসহ পোশাক খাতের উন্নয়নে ২৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সবচেয়ে সংগঠন বিজিএমইএর ২০২৪-২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচনের এ  ইশতেহার ঘোষণা করেন ফোরামের প্রধান সমন্বয়ক আসিফ ইব্রাহিম।

এসময় ফোরাম সভাপতি আবদুস সালাম বলেন, বিজিএমইএ এর নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হোক, তা চায় না ভোটের লড়াইয়ে থাকা ফোরাম।

অনুষ্ঠানে ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেন, শুধু ডেজিগনেটেড ডিরেক্টর নির্বাচিত হোক, আমরা তা চাই না। বরং যারা ডিরেক্টর হবেন, তাদের কাজের ব্যাপারে কৈফিয়ত দিতে হবে।

‘যারা আমাদের ফোরামের হয়ে নির্বাচন করছেন তাদের কাছ থেকে শপথ নেওয়া হয়েছে যে, তারা কাজ করবেন এবং প্রতি তিন মাস অন্তর আমরা কাজের যাচাই-বাছাই করবো,’ বলেন তিনি।

ইশতেহারে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক বিজিএমইএ গড়ে তুলতে সকল কার্যক্রম ইআরপিতে অন্তর্ভুক্ত করা। প্রতিটি কারখানার জন্য স্বল্পমূল্যে ইআরপি সেবা দেওয়ার উদ্যোগ নেয়া হবে। উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও সম্যক জ্ঞানকে শিল্পের সবার মাঝে ছড়িয়ে দেয়া। কাস্টমস ও বন্ড ম্যানেজমেন্টকে অটোমেশনের আওতায় নিয়ে আসা। স্থানীয় উৎস, নতুন উদ্ভাবন, নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়নের জন্য ডাটাবেজ প্রতিষ্ঠা করা। 

‘এলডিসি থেকে উত্তরণ ও জিএসপি প্লাসের জন্য নিজেদের প্রস্তুত করা এবং সরকারের সঙ্গে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সহনশীল সমঝোতার ক্ষেত্র প্রস্তুত করা হবে। পোশাকশিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যাতে করে সরকার জাতীয় নীতিমালা প্রণয়নে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারে।’

পণ্যে বৈচিত্র্যকরণ ও নতুন বাজার সম্প্রসারণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসকে কাজে লাগানো হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, পাশাপাশি উৎসে কর শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং চলমান প্রণোদনাগুলো ২০২৬ পর্যন্ত বলবৎ রাখার ব্যবস্থা করা হবে। পোশাকশিল্পের মালিকদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য সার্বজনীন দাবিগুলোকে সরকারের ও অন্যান্য অংশীজনের কাছে সময়মতো পৌঁছানো হবে। ব্যাংকিং কার্যক্রমের জটিল বিষয়গুলোকে এবং ঋণ পুনঃতফসিল সহজ করা হবে।

রপ্তানির অপ্রত্যাবাসিত মূল্য আনার লক্ষ্যে বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাংলাদেশের দূতাবাসকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী ও কার্যকর সেল তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতিতে উল্লেখ করেছে ফোরাম।

স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিজিএমইএ গড়ে তোলার প্রতিশ্রুতি আসিফ ইব্রাহিম বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ- সব পোশাক কারখানার কথা মাথায় রেখে ইশতেহার করা হয়েছে।

ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ জানিয়েছেন, বিজয়ী হলে তার পরিষদের পরিচালকদের কাজের মূল্যায়ন করা এবং বাংলাদেশে ব্যবসা করা প্রতিটি ক্রেতা প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। একইসঙ্গে নতুন বাজার তৈরি ও পণ্যের বৈচিত্র্যকরণে জোর দেয়া হবে। নিরসন করা হবে ব্যাংকিং এবং বন্দর জটিলতা।

ইশতেহারে বলা হয়েছে, বিজিএমইএতে ক্রেতাদের নিবন্ধন (বায়ার রেজিস্ট্রেশন) নিশ্চিত করা ও ক্রেতার চুক্তিপত্র পরীক্ষা করে দেয়া হবে। এছাড়া পণ্যের ন্যায্যমূল্য বাস্তবায়নে সদস্যদের মতামত, জরিপ ও গবেষণার ফলাফল বিবেচনার মাধ্যমে সকল প্রকার বেসিক পোশাকের ন্যূনতম ন্যায্য মূল্য নির্ধারণ করা। পোশাক শিল্পের অস্তিত্বের সুরক্ষার জন্য ক্রেতার নৈতিক ক্রয় চর্চাকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা যাতে করে কোন অপ্রচলিত বাজার খোঁজার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান পোশাক মালিক ক্রেতার অনৈতিক ও নীতিবিরুদ্ধ ব্যবসার শিকার না হন।

পোশাক শিল্পের মার্কেটিং বিভাগকে বায়িং হাউজের উপর নির্ভরশীলতা কমাতে উচ্চমূল্যের পণ্য উৎপাদনের জন্য মালিকদের উৎসাহ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে বলেও ফোরামের ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি প্রচলিত ও অপ্রচলিত বাজারে নিজস্ব বিপণন ব্যবস্থা গড়ে তোলা ও বিজিএমইএর তত্ত্বাবধানে নিজস্ব ওয়্যারহাউজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অর্থনীতির প্রাণ হিসেবে প্রতিষ্ঠা করা ও এ সকল কারখানাগুলোকে অর্থনীতিকে সমৃদ্ধ হতে সহায়তা করা। রুগ্নশিল্প ও ব্যবসা পরিচালনায় অক্ষম এমন কারখানাগুলোকে সম্মানজনক প্রস্থানের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে এক্সিট পলিসি প্রণয়ন করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

এতে আরো বলা হয়েছে, শিল্পের কমপ্লায়েন্স নিশ্চিতকল্পে আরএসসি-র কার্যক্রমকে আরো বেগবান করা এবং বহুমুখী অডিট থেকে মুক্তি পেতে একমুখী অডিট প্রণয়নের কার্যক্রম হাতে নেয়া হবে। পাশাপাশি শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি ব্যবসা সহজীকরণের জন্য বিজিএমইএ-এর আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ ও সুশাসন প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া বিইউএফটির ট্রাস্টি বোর্ডকে বিজিএমইএর প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা এবং তিন মাস পর পর বিজিএমইএর পরিচালকদের কাজের মূল্যায়ন ও সদস্যদের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে।

আরবি
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর