‘আগুন’ ছড়িয়েছে মাংসের বাজারে

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৩:১০ পিএম

আগুন ছড়িয়েছে মাংসের বাজারে, গরু-মুরগী; খাসি-গরু সব মাংসের দামই যেনো নাগালের বাইরে। ব্রয়লার মুরগী কেজিতে বেড়েছে প্রায় ৩০ থেকে ৫০ টাকা।

ভোক্তারা বলছেন, জনগণের কথা কেউ ভাবছে না। বাজার নিয়ন্ত্রণের নামে মানুষকে ধোঁকা দেয়া হচ্ছে।

রোজায় বাজার নিয়ন্ত্রণ থাকবে ঘোষণা দিয়েছিলো প্রধানমন্ত্রীসহ সরকারের নানা প্রতিষ্ঠান। কিন্তু সরকারের এমন ঘোষণাকে আমলে নেয়নি ব্যবসায়ীরা। বেড়েছে সব ধরনের মাংসের দাম।

মুরগির দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাতদিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিলো ১৮০ টাকা। দু’দিন আগে বিক্রি হয়েছে ২১০ টাকা। আর রোজার আগের দিন সেই মুরগী ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

দেশি মুরগির দাম এখন সাড়ে ৬শ’ থেকে ৭শ’ টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৫০ টাকা। এক মাস আগেও দেশি মুরগী ছিলো ৫৮০ টাকা।

গরুর মাংসের দামও কমেনি। ৭৫০ টাকা বিক্রি হচ্ছে। সরকারের বেঁধে দেয়া দামে কিনতে পারছে না ক্রেতারা। বলছেন, বাজার মানেই এখন আতঙ্ক।

ভোক্তারা বলছেন, বাজারে পণ্যের দামের সাথে টাকায় কুলানো যাচ্ছে না। বাজার মনিটরিংয়ের নাম জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, গরু কিংবা মুরগী পাইকারি দাম বেড়েছে। সরকার বললেই কম দামে মাংস বিক্রি সম্ভব নয়।

বাজার নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা কবে বাজারে প্রভাব পড়বে সেই আশাও রাখতে পারছে না ক্রেতারা।

একাত্তর/আরএ
বাজারে গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (৮ মার্চ ২০২৬) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।...
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
খলিল আহমেদ কম দামে গরুর মাংস বিক্রি করতে পারলে অন্য কসাইদেরও তা পারা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
পবিত্র শবে বরাতকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছেন মাংস ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসে কেজিতে ৫০ টাকা ও ব্রয়লার মুরগিতে কেজি প্রতি ৩০ টাকা দাম বেড়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর