খলিল পারলে অন্য কসাইদেরও পারা উচিত: ভোক্তার ডিজি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:০৮ পিএম

খলিল আহমেদ কম দামে গরুর মাংস বিক্রি করতে পারলে অন্য কসাইদেরও তা পারা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

প্রথম রোজায় বাজার পরিদর্শনে নেমে মঙ্গলবার সকালে রাজধানীর শাহজাহানপুরে খলিলের মাংসের দোকানে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ভোক্তার মহাপরিচালক এ সময় খলিলের দোকানে ৫৯৫ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, খলিল পারলে অন্য কসাইরাও ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করতে পারা উচিত।

সম্প্রতি অন্যান্য কসাইদের তুলনায় কমা দামে গরুর মাংস বিক্রি করে বাজারে সাড়া ফেলে দিয়েছেন খলিল আহমেদ।

জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে এই মাংস ব্যবসায়ীকে পুরস্কার দেয়া হবে বলে জানান সফিকুজ্জামান।

‘খলিল কম দামে গরুর মাংস করায় এর প্রভাবে বাজারেও মাংসের দাম কমেছে। তাই সরকারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে,’ বলেন তিনি।

তবে খলিলের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে ‘অসাধু ব্যবসায়ীরা’ হুমকি দিচ্ছে ও অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক।

পরে শাহজাহানপুর থেকে গুলশান গিয়ে দুটি সুপার শপ পরিদর্শন করেন সফিকুজ্জামান। এ সময় তিনি রোজার একটু কম দামে পণ্য বিক্রি করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেন। 

আরবি
বাজারে গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (৮ মার্চ ২০২৬) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।...
গরুর দাম বেড়ে যাওয়ায় খলিল, নয়ন ও উজ্জ্বলের পক্ষে কম দামে আর মাংস বিক্রি করা আর সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
আগুন ছড়িয়েছে মাংসের বাজারে, গরু-মুরগী; খাসি-গরু সব মাংসের দামই যেনো নাগালের বাইরে। ব্রয়লার মুরগী কেজিতে বেড়েছে প্রায় ৩০ থেকে ৫০ টাকা।
পবিত্র শবে বরাতকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছেন মাংস ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসে কেজিতে ৫০ টাকা ও ব্রয়লার মুরগিতে কেজি প্রতি ৩০ টাকা দাম বেড়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর