নিজেদের প্রতিবেদন অস্বীকার করলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:৩৮ পিএম

ব্যাংকের অবস্থা বিবেচনায় লাল, হলুদ ও সবুজ রংয়ের তালিকা করেছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে সেই তালিকা প্রকাশের পরে এখন অস্বীকার করা হচ্ছে। কিন্তু, এরইমধ্যে আমনতকারীসহ পুরো আর্থিক খাতে বিভ্রান্তি আর অবিশ্বাস জন্ম নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত করার এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। 

বাংলাদেশের রাস্তায় ট্রাফিক সিগন্যালে লাল, হলুদ আর সবুজ রং এর নেই, তাই হয়তো দেশের ব্যাংকের মান নির্ধারণ করতে সেই রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করলো কেন্দ্রীয় ব্যাংক। যদিও গণমাধ্যমে সংবাদের পর নিজেদের প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নিলো কেন্দ্রীয় ব্যাংকই। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, কিছু ব্যাংক রেড জোনে, কিছু ইয়েলো ও গ্রিন জোনে, এই তালিকা আমাদের প্রকাশিত বা নিশ্চিত কোনো পদ্ধতি নয়।   

যে তথ্যের ওপর ব্যাংকগুলোর লাল, সবুজ আর হলুদ বাতি জ্বালিয়েছে বাংলাদেশ ব্যাংক, তার সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। এই প্রতিবেদনের কারণে ব্যাংকিংখাতে আস্থাহীনতা ও বিভ্রান্তি বাড়িয়েছে বলেও জানান বিশ্লেষকরা।

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, তাহলে এটা কেন করা হলো? যে তথ্যের ভিত্তিতে করা হলো, সে তথ্যগুলো কী সঠিক আছে? সেই প্রশ্ন চলে আসে, কারণ বাংলাদেশ ব্যাংক নিজেই এটাকে আর পাত্তা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলো সবাই জানে, যেসব দুর্বল প্রতিষ্ঠান সেগুলোকে রেড জোনে রাখা হয়নি। এটা পুরো সিস্টেমে একটা আস্থার সংকট তৈরি করার মতো। 

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, এমন কি হতে পারে, যে ব্যাংকগুলো ভালো ছিলো তারাও মার্জারের পর দুর্বল হয়ে পড়বে। কারণ খারাপ ব্যাংকের সাথে যদি মার্জার হয়ে যায় তাহলে এটার প্রভাব তাদের ওপরও পড়বে। এ সম্বন্ধে যথাযথ বিশ্লেষণ করা হয়েছে কিনা জানা নেই। আদৌই এটি বাস্তবসম্মত হবে কিনা, কারণ যাদেরকে মার্জার করতে বলা হচ্ছে বা রেড জোনে বলা হচ্ছে, যেগুলো প্রাইভেট সেক্টরে আছে। তারা অনেক প্রভাবশালী ব্যক্তি।    

বিশ্লেষকরা বলছেন, ঋণের নামে অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ব্যাংকিংখাতের রোগ সারানোর কার্যকর কোনো উদ্যোগ নেই নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের। তাই চাইলেই সুবিধাভোগী উদ্যোক্তা পরিচালকরা দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংক একীভূত করবে না বলেও মত তাদের।

সাবেক বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, যারা ব্যাংক ঋণ শোধ দিচ্ছে না, যারা ডিফল্টার তাদের কাছ থেকে কীভাবে টাকা আদায় করা যায় সেটা অগ্রাধিকারের বিষয়। এগুলো বাংলাদেশ ব্যাংক পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।  

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, লোন সাইজ বেড়ে গেলে অন্তত বাংলাদেশ ব্যাংককে অন্তত তথ্য দিতে হবে  বা অনুমতি নিতে হবে। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংকের। অনেক সময় ওয়েভার দেয়া হয়, এটা অভ্যাসকে খারাপ করে দেয়।     

বাংলাদেশের ব্যাংকের এ প্রতিবেদন ডেপুটি গভর্নরসহ নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে, তাই প্রতিবেদনটি অস্বীকার করার সুযোগ নেই বলেও জানান তারা।

আরবিএস
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর