তরমুজে সয়লাব বাজার, দামে ধস  

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:০০ পিএম

তরমুজের পাইকারি বাজারের দামে ধস নেমেছে। রোজার শুরুতে তরমুজের যে দাম ছিলো, তা দুই সপ্তাহের ব্যবধানে অর্ধেকেরও বেশি কমে গেছে। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সেখানেও কমছে দাম।  

ঢাকার পাইকারি বাজারগুলো ঘুরে দেখা গেছে, ১০ থেকে ১২ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০০ থেকে ৩২০ টাকায়।

আড়তে সারিসারি তরমুজ সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তারা বলছেন, তরমুজের সরবরাহ বেড়ে গেলেও বিক্রি বেশ কম। গেলো কয়েকদিনের তুলনায় দামও বেশ কমতির দিকে।

তবে খুচরা পর্যায়ে গিয়ে দাম বেড়ে যায় বলেও অভিযোগ করেন পাইকারি বিক্রেতারা।

রোজার শুরুতেই খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হয়। এরপর সরবরাহ বেড়ে গেলে খুচরা বাজারেও দাম কমতে শুরু করে।

বৃহস্পতিবার সুপার শপে ৪৫ থেকে ৪৮ টাকা কেজিতেও মিলছে রসালো এই ফলটি।

আর জেলা শহরগুলোতে তরমুজের দাম আরো কম। মূলত ভরা মৌসুমে কৃষকের তরমুজ বেশি পরিমাণে বাজারে চলে আসায় দ্রুত দাম কমতে শুরু করেছে।

আরবি
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর তিনদিনের মাথায় কিছুটা দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার।
তরমুজ ব্যবসায়ীদের এবার মাথায় হাত। দাম কমিয়েও বিক্রি হচ্ছে না তরমুজ। মীরপুরের আড়তগুলোতেও কমে গেছে তরমুজের বিক্রি। বিক্রেতাদের আশা তীব্র গরমের এই সময়ে বিক্রি হয়তো কিছুটা বাড়বে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর