বাজেটে বাড়তে-কমতে পারে যেসব পণ্যের দাম

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:১৬ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার।

চলতি বাজেটের তুলনায় ৮২ হাজার ৫০০ কোটি টাকা বাড়িয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বাজেট পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের কঠিন চ্যালেঞ্জ থাকছে সরকারে সামনে। আর আড়াই লাখ কোটি টাকার বেশি ঘাটতির এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ।

রাজস্ব আদায়ের সিংহভাগই জোগাড় করতে হবে এনবিআরকে, অঙ্কটি ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। আর এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। এছাড়া কর ব্যতীত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকা।

নির্দিষ্ট হারে কর দিয়ে বাড়ি, জমি ও ফ্ল্যাট বৈধ করার সুযোগ থাকছে আগামী বাজেটে। সেই সাথে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। এছাড়া সম্পদ বৈধ করার সুযোগ পাবে কোম্পানিও।

কর বাড়তে পারে যেসব পণ্যের

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এলইডি বাল্ব, টিউব লাইট, বিভিন্ন ধরনের জুস, ম্যাঙ্গো বার, রোলিং পেপার, নিরাপত্তা সেবা, নিলাম সেবা, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ ১৩টিরও বেশি পণ্য ও পরিষেবার ওপর মূল্য সংযোজন কর বাড়তে পারে। 

এগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপ করা হচ্ছে। এ ছাড়া, আগামী ৩০ জুন শেষ হতে চলা চলতি অর্থবছরে এসি উৎপাদনে যে ভ্যাট অব্যাহতি রয়েছে তা প্রত্যাহার করা হতে পারে নতুন অর্থবছরে। 

২০২৪-২৫ অর্থবছরে রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাটের হার বর্তমানের পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। এছাড়া মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপরও কর বাড়ানো হতে পারে। 

দাম কমতে পারে যেসব পণ্যের

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তত ৩০টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হচ্ছে। 

অতি প্রয়োজনীয় এই পণ্যগুলোর মধ্যে আছে, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফল।

প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হতে পারে। প্রস্তাব বাস্তবায়ন হলে, বাজারে এই পণ্যগুলো আগের চেয়ে কম মূল্যে কিনতে পারবেন ভোক্তারা।

আরবি
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর