ট্যানারি সাভারে নেয়ায় জটিলতা বেড়েছে

আপডেট : ১৭ মে ২০২৪, ০২:৫৯ পিএম

হাজারীবাগের চামড়া শিল্পকে অপরিকল্পিতভাবে সাভারে স্থানান্তর করায় জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানালেন পরিবেশ বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দেশের সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে হলে পরিবেশবান্ধব বিনিয়োগের বিকল্প নেই। চামড়া খাতকে পরিবেশবান্ধব ও টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

দীর্ঘ কয়েক বছরের চেষ্টার পর হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারি শিল্প। যে বুড়িগঙ্গা ধ্বংসের কথা বলে এই শিল্প স্থানান্তর করা হয়, সেই ট্যানারি এখন ধলেশ্বরীর দূষণ বাড়াচ্ছে। 

গেলো সাত বছরেও সাভার ট্যানারি পল্লীতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা যায়নি। ফলে দূষণের কবলে পড়েছে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ। 

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া শিল্প। ২০২২-২৩ অর্থবছরে ১২২ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে না পারায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পিছিয়ে পড়েছে এই খাত। 

চামড়া শিল্পের রপ্তানি বাড়ানো নিয়ে জাতীয় সংলাপে বক্তারা বলেন কেবল দূষণ নয়, এই খাতে প্রযুক্তি ও দক্ষতার অভাবও আছে। 

পানি ও জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, সাসটেইনেবল লেদার সেক্টর যদি আমরা চাই, তাহলে শুধুমাত্র দূষণের কথা বললে চলবে না। এটার টেকনিকাল, সোশ্যাল ও পরিবেশের কথা বলতে হবে।    

পরিবেশবান্ধব ও টেকসই চামড়া খাতের জন্য সহযোগিতার কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। 

 ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশর অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। চামড়া শিল্প এরমধ্যে অন্যতম। বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব চামড়া শিল্প গড়ে তুলতে ইইউ বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে।    

পরিবেশবান্ধব না হলে রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হবে না বলে জানান পরিবেশমন্ত্রী। 

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ২০০৩ সালে প্রথমাবারের মতো সরকার সিদ্ধান্ত নেয় যে হাজারীবাগ থেকে ট্যানারি আমরা স্থানান্তর করবো। তখন উদ্দেশ ছিলো, বুড়িগঙ্গা বাঁচাতে হবে। ১৪ বছর পরে আমরা সে যায়গায় গেলাম, কী দেখতে পাই? ধলেশ্বরী নদী প্রায় মৃত।  

চামড়া শিল্পকে লাভজনক করতে নতুন করে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরির আহবান জানান তিনি।

আরবিএস
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর