স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট বৃহস্পতিবার

আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:৪৭ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার।

চলতি বাজেটের তুলনায় ৮২ হাজার ৫০০ কোটি টাকা বাড়িয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

সংসদে প্রস্তাবিত হতে যাওয়া সরকারের আয়-ব্যয়, অর্থনৈতিক পরিকল্পনার এই প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।

বৃহস্পতিবার বিকাল তিনটায় সংসদের বৈঠক শুরু হবে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন দেয়া হবে। তারপর তা যাবে রাষ্ট্রপতির কাছে। বাজেট সংসদে উপস্থাপনের আগে সাধারণ রাষ্ট্রপতি সংসদেই অবস্থান করেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন। 

বাজেট পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের কঠিন চ্যালেঞ্জ থাকছে সরকারে সামনে। আর আড়াই লাখ কোটি টাকার বেশি ঘাটতির এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ।

রাজস্ব আদায়ের সিংহভাগই জোগাড় করতে হবে এনবিআরকে, অঙ্কটি চার লাখ ৮০ হাজার কোটি টাকা। আর এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। এছাড়া কর ব্যতীত প্রাপ্তি ৪৬ হাজার কোটি টাকা।

নির্দিষ্ট হারে কর দিয়ে বাড়ি, জমি ও ফ্ল্যাট বৈধ করার সুযোগ থাকছে আগামী বাজেটে। সেই সাথে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। এছাড়া সম্পদ বৈধ করার সুযোগ পাবে কোম্পানিও।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। অর্থাৎ নানা অর্থনৈতিক সংকটের মধ্যেও অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ নির্মাণের। আর সে জন্য তিনি দেশের অবকাঠামো নির্মাণে ব্যয় করতে চান দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।

আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে আনবে সরকার। চলতি অর্থবছরের ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬ দশমিক ৭৫ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd-এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন। 
পাশাপাশি, দেশ বা বিদেশ থেকে [email protected] ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার বেলা ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কেএসএইচ
দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
অর্থমন্ত্রী লেন, জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। প্রতিদান হিসেবে বাংলাদেশকে একটি অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর