কালো টাকা সাদার সুযোগ বাতিল হতেও পারে: অর্থ উপদেষ্টা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জোরালো জনমত তৈরি হলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে সরকার। এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে সরকার এটি বাতিলও করতে পারে সরকার।

মঙ্গলবার (৩ জুন) ২০২৫-২৬ সালের বাজেট পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, এই বাজেটে হয়তো সবাই খুশি হননি, তবে চেষ্টা করা হয়েছে ব্যবসা ও জন বান্ধব করার।

সাংবাদিক সম্মেলনের শুরুতে অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলের ফেলা যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকেই বর্তমান সরকারের যাত্রা। কিছু চ্যালেঞ্জ ছিলো যার বেশির ভাগই অতিক্রম করতে পেরেছেন।

বাজেট সম্পর্কে তিনি বলেন, এরপরও তার চেষ্টা ছিলো মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে জনবান্ধব করার, আর সব দাবি না মানলেও কর কাঠামোয় কিছুটা পরিবর্তন এনে ব্যবসা বান্ধব করার।

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে এটি বাতিলও করতে পারে সরকার।

সংবাদিক সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী বলেন,আগের যে কোনো সময়ের তুলনা প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী এবং শতভাগ বাস্তবায়ন যোগ্য।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তার নেওয়া পদক্ষেপে বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী জুলাই-আগস্টেই খাদ্যের মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নেমে আসবে।

একাত্তর/এসি
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
গেলো তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ। সফর, পর্যালোচনা,অনেক দেন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০...
বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর