আংশিক উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

কয়েকদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে আংশিক উৎপাদন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে ১২৫ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রটি চালু করার পর ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর ছিদ্দিক। 

সাতদিন আগে মেরামতের জন্য এই ইউনিটটি বন্ধ করা হয়। তবে বড়পুকুরিয়ায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বড় ইউনিটটি (২৭৫ মেগাওয়াট) এখনও চালু করা সম্ভব হয়নি

কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণেই তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনব্যবস্থা সচল করা যাচ্ছে না। তিনটি ইউনিট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিন উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপক লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। 

তবে বড় ইউনিট চালু না হওয়ায় লোডশেডিং পরিস্থিতির এখনই উন্নতি হবে  না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

মেরামত করে চালু হওয়ার মাত্র চারদিন পর গত ছয় সেপ্টেম্বর পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট।   

আর কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের দুই নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কার কাজ চলায় প্রায় চার বছর ধরে বন্ধ আছে।

আরবি
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর