মূল্যস্ফীতির প্রভাব রেস্তোরাঁ ব্যবসায়, ক্রেতা কমেছে ৩০ শতাংশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম

খাদ্য উপকরণের দাম বাড়ায় খাবারের দাম বেড়েছে। আর এতে রেস্তোরাঁয় ক্রেতা কমেছে প্রায় ৩০ শতাংশ। মালিক সমিতি বলছে, এমন অবস্থা চলতে থাকলে ক্রেতা এবং বিক্রি কমে আগামীতে বেশিরভাগ রেস্তোরাঁই রুগ্ণ অথবা বন্ধ হবে। এখন আমদানি পর্যায়ে খাদ্য পণ্যে  শুল্ক হার কমালে এর প্রভাবে রেস্তোরাঁ ভোক্তার স্বস্তি আসবে বলছেন রেস্তোরাঁ মালিক সমিতি। 

গেলো কয়দিন ধরেই রাজধানীর কাঁচাবাজারে আকাশছোঁয়া সবজির দাম। ৬০ টাকা থেকে শুরু করে সবজির মান ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১৮০ টাকায়। কাঁচামরিচ, ধনেপাতা এবং টমেটোর মতো কৃষি পণ্য বিক্রি হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত কেজি।

এর ধাক্কা লেগেছে রেস্তোরাঁতেও। খরচ বাড়ায় মধ্যবিত্ত ভোক্তা রেস্তোরাঁয় যাওয়াটাই কমিয়েছেন। 

রেস্তোরাঁ মালিকরা বলছেন, দিনের বেশির ভাগ সময়ই আসন ফাঁকা থাকে।

ব্রকলির স্বত্বাধিকারী নুরুল আফসার বলেন, সকাল এক দাম, বিকেলে এক দাম এটা করা সম্ভব হয় না। কারণ হচ্ছে, আমাদের একটা মেনু সেট করা থাকে। আমি সকালে-বিকেলে দাম পরিবর্তন করতে পারি না। মানুষ যদি খেতে না আসে, তাদের নিয়েই আমার চিন্তা। তারা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো।  

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যেও মিললো নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রমাণ। মালিক সমিতি বলছে নিত্য পণ্যের দাম মধ্যবিত্তের নাগালে আনতে এবং রেস্তোরাঁগুলোকে টিকিয়ে রাখতে পণ্যে শুল্ক ছাড় অথবা সংশোধন করতে হবে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি মহাসচিব ইমরান হাসান বলেন, আমরা আশা করে বসে আছি এই সরকার বাজারকে একটা স্বস্তির জায়গায় নিয়ে আসবে। সমস্ত অপ্রয়োজনীয় ভোগ্যপণ্যগুলো পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা একই দামে পাবো সেটা নিশ্চিত করার দ্বায়িত্ব এই সরকারের। শুল্ক কমিয়ে হোক, কোনোটার শুল্ক বাড়িয়ে হোক, আমরা জানি না সরকার কী ব্যবস্থা নেবে। আমরা চাই সাশ্রয়ী মূল্যে টিকে থাকতে চাই।  

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, সারাদেশে রেস্তোরাঁ সংখ্যা প্রায় পাঁচ লাখ, আর কর্মী সংখ্যা ৩০ লাখ।  

আরবিএস
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুদ হার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি...
চলতি বছরের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিলো আট দশমিক ১৭ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে আট দশমিক ২৯ শতাংশ। আর খাদ্যপণ্যের ক্ষেত্রেও বাড়তি ছিলো এই হার। 
অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বরে কিছুটা বেড়ে আট দশমিক ৩৫ শতাংশে ঠেকেছিল। সবশেষ অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে সাত দশমিক শূন্য আট শতাংশে ঠেকলেও খাদ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর