আবারও স্বর্ণের দামে রেকর্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৯ এএম

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড।  স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় আট দিনের ব্যবধানে এই মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা হয়েছে।

বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৫১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০৬ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ২০ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩২ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়।

২৮ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২০১ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯২ হাজার ২৮৫ টাকা নির্ধারণ করা হয়।

বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায় বিক্রি হচ্ছে। যা ছিলো দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে ২০ অক্টোবর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা ছিল। তারআগে ২৮ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা ছিলো৷ তারআগে গত ২৬ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা দরে বিক্রি হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা দরে বিক্রি হয়েছে। তারআগে ২২ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকায় বিক্রি হয়েছে। ১৫ সেপ্টেম্বর এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায় বিক্রি হয়েছে। তারওআগে ২৬ আগস্ট একভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা। গত ২ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বিক্রি করা হয়। তারওআগে গত ২৬ আগস্ট থেকে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়েছে।

 

 

এআর
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) সুদহার নিয়ে কঠোর অবস্থানের পর বৈশ্বিক স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমেছে।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর