দেশে খাদ্যের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

দেশে সার্বিক খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফল নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তাই আমদানি করে বাজার নিয়ন্ত্রণের ওপর সরকার জোর দিচ্ছে। 

বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটি এফপিএমসি’র সভা শেষে তিনি এসব বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে খাদ্যের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটির প্রতিফলন পড়েছে কি পড়েনি, তা ভিন্ন বিষয়। আমাদের স্টক ভালো। 

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য নিয়মিত সরবরাহ নিশ্চিত করা। আরেকটি লক্ষ্য হলো বাফার স্টক করা অর্থাৎ সরকারি গুদামে খাদ্য মজুত রাখা। এভাবে খাদ্য মজুত না থাকলে প্রাইভেট সেক্টর সুযোগ পায়, তারা নানাভাবে মেনুপুলেট করতে চেষ্টা করে।

কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থানের কোনো সম্পর্ক আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাট বাড়ানোর সঙ্গে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান বা আইএমএফের পরামর্শ সম্পর্কিত নয়। বাংলাদেশ সবচেয়ে কম ভ্যাট দেওয়া দেশ। কোনো দেশে এত কম টাকা ভ্যাট দিতে হয়? এত কম ট্যাক্স দিয়ে ভালো কিছু প্রত্যাশা করা ঠিক নয়।

অত্যাবশ্যকীয় জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ১২৫ টাকা দিয়ে পৃথিবীর কোনো দেশে চশমা পাওয়া যায়? খাবেন ৬০০/৭০০ টাকা, ভ্যাট দেবেন না? অনেক দামি কফি খাবেন, ওখানে ১৫ টাকা দিতে বাধে। এমন প্রবণতা হলে তো কঠিন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন ১৩৫ মিলিয়ন ডলার এলএনজির বিল পাওনা ছিলো। সেটি শোধ করা হয়েছে। রাশিয়া বলতো, গমের টাকা দিচ্ছো না। বিগত সরকারের সময় কী পরিস্থিতি ছিলো সেটি আমরা টের পাই।

আরবিএস
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
গেলো তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ। সফর, পর্যালোচনা,অনেক দেন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর