‘পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরেই ফিরিয়ে আনা সম্ভব’

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম

এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থের একটি বড় অঙ্ক ফেরত আনার চেষ্টা হচ্ছে। বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছরের মধ্যেই কয়েকশ কোটি ডলার ফেরত আনা সম্ভব।

তিনি আরও বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে। 

এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে প্রায় ৩০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।  

আগামী মাসেই এ নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 

আরবিএস
বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
গেলো তিন বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ। সফর, পর্যালোচনা,অনেক দেন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর