প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করলো এনবিআর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।

এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র নিজেদের এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউছার হিসেবে পরিচয় দিচ্ছে। তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করছে।

এনবিআর তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রতারণামূলক ফোন বা দাবিতে সাড়া না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি, এ জাতীয় কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে এনবিআর।

রাজস্ব বোর্ড স্পষ্টভাবে জানায়, চেয়ারম্যান বা তার কার্যালয়ের সঙ্গে এসব কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/আরএ
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর