পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াক সুং।

বিনিয়োগ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক অধিবেশনে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ বর্তমানে একক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে জানিয়ে কিয়াক সুং বলেন, শীর্ষস্থান অধিকারের লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশকে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত ও হাতে তৈরি সুতার জন্য নিজস্ব উৎপাদন সুবিধা স্থাপন করতে হবে।

এসময় তিনি নীতি সহায়তার গুরুত্ব ও বিপুল সংখ্যক বন্ডেড গুদামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, এগুলো কাঁচামালের দ্রুত প্রাপ্তি নিশ্চিত করবে। যার ফলে উৎপাদনকারীরা আরও দক্ষতার সঙ্গে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে পারবেন।

সাম্প্রতিক বাণিজ্য উন্নয়নের বিষয়ে মন্তব্য করে সুং বলেন, ট্রাম্প-যুগের শুল্ক নীতির তিন মাসের স্থগিতাদেশ কিছুটা স্বস্তি এনেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি মূল্য সংযোজন উৎপাদনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, আমাদের উচ্চমূল্যের পোশাক উৎপাদনের ওপর মনোযোগ দিতে হবে। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

আরবিএস
জানুয়ারিতে ৪৪১ কোটি ডলার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে, যা ডিসেম্বরের চেয়ে সোয়া ১১ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপে ১ হাজার ৫২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
পোশাক রপ্তানিকারক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ জয় পেয়েছে মাহমুদুল হাসান খান বাবুর নেতৃত্বের প্যানেল ফোরাম।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর