সরকারের বিবেচনায় মহার্ঘ ভাতা: অর্থ উপদেষ্টা

আপডেট : ২০ মে ২০২৫, ০৮:০২ পিএম

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২০ মে) অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের আলাদা দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

তবে মহার্ঘ ভাতার হার কেমন হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা। 

তিনি বলেন, আমি এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ শেষ হলে মতামত দেবে। মহার্ঘ ভাতা দেয়ার সম্ভাবনা মোটামুটি আছে, তবে বাজেটে কী পরিমাণে দেয়া সম্ভব, তা নির্ধারণে কিছুটা সময় লাগবে। 

এদিকে বাংলাদেশি কিছু পণ্যের ওপর ভারতের আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি কিছু পণ্যের ওপর  নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

এছাড়া, এনবিআরকে দুটি আলাদা বিভাগে ভাগ করার অধ্যাদেশ কার্যকর হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের অবস্থান প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, এ বিষয়ে সরকারের নতুন করে কিছু বলার নেই।  

আরবিএস
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর