রপ্তানি শুল্ক প্রত্যাহারে বাড়ছে তামাক চাষ

আপডেট : ২২ মে ২০২৫, ০১:২৭ পিএম

গেলো এক বছরে ৫০ হাজার একর জমিতে বেড়েছে তামাক চাষ। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশে ১ লাখ ৪২ হাজার একর জমিতে তামাক চাষ হয়। তামাকপাতা রপ্তানিতে থাকা ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রভাবেই সিগারেট কোম্পানিগুলো চাষ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

বিগত সরকারের নীতি সহযোগিতায় বিশ্ববাজারে তামাক রপ্তানি করে কোম্পানিগুলো শত কোটি টাকা মুনাফা লুটছে তখন হুমকির মুখে দেশের খাদ্য নিরাপত্তা।

২০২৩ সালে দেশে তামাক চাষ হয় ৯৩ হাজার একর জমিতে। ২৪ সালে সেটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪২ হাজার একর। অর্থাৎ এক বছরেই চাষ বেড়েছে ৫০ হাজার একর জমিতে। এই তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের।

কেনো হঠাৎ এতোটা বাড়লো তামাক চাষ? ২০১৯ সাল পর্যন্ত ১০০ টাকার প্রক্রিয়াজাত করা তামাক রপ্তানিতে সরকার শুল্ক পেতো ২৫ টাকা। বহুজাতিক কোম্পানিকে সুবিধা দিতে পরের বছর এই শুল্কের পুরোটাই প্রত্যাহার করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশরারফ হোসেন ভূইঞা।

একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম সাত্তার মণ্ডল এবং ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক (স্বাস্থ্য ও ওয়াশ) ইকবাল মাসুদের মতে, শুল্ক ছাড় সুবিধা পেয়ে কৃষকদের সাথে চুক্তি করে একের পর এক চাষের জমি বাড়ায় কোম্পানিগুলো।

এ ছাড়া বাংলাদেশের তামাক পাতা সবচেয়ে সস্তা। প্রতিবেশী ভারতে প্রতি কেজি তামাক পাতার ২.৪৪ ডলার। পাকিস্তান ২.৩৯ ডলার, চীনে ২.৭০ ডলার ব্রাজিলে ৩.৫০ ডলার। আর বাংলাদেশে মাত্র ১.৬৮ ডলার।

জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ কর্মী আমিনুল ইসলাম সুজন বলেন, এ কারণে সিগারেট রপ্তানি পাশাপাশি বাংলাদেশের ধান-চাল ও সবজির জমিতে তামাক চাষ বাড়িয়ে বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকার মুনাফা করছে বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো। বিপরীতে নষ্ট হচ্ছে আবাদি জমির উর্বরতা ও পরিবেশ।

২০১৭ সালের অপিল বিভাগের এক রায়ে বলা হয় জনস্বাস্থ্য রক্ষায় তামাক চাষের জমি কমিয়ে আনতে হবে। নতুন করে কোনো বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিকে অনুমতি দেয়া যাবে না।

অথচ বর্তমান সরকারে দুটি তামাক কোম্পানিকে সিগারেট ও ই-সিগারেট উৎপাদনের অনুমতি দিয়েছে। এছাড়া ফিলিপ মরিস নামের একটি কোম্পানি নতুন অনুমতি পেতে যাচ্ছে।

প্রতি বছর ঘরবাড়ি নির্মাণসহ অকৃষিখাতে এক শতাংশ হারে আবাদি জমি কমছে। সরকারের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে কুষ্টিয়ায়,রংপুর, লালমনিরহাট,বান্দরবানসহ তামাক চাষের শীর্ষ ১০টিই জেলাই রয়েছে, শীর্ষ দরিদ্রতম জেলার তালিকায়।

 

এআরএস
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর