মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই: গভর্নর

আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৩৫ পিএম

ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তা-ই করা হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।  

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা- গুগল ওয়ালেট, যা সাধারণভাবে 'গুগল পে' নামে পরিচিত। মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় গুগলের এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো সিটি ব্যাংক।

ফলে, এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেট-এ সংযুক্ত করে 'গুগল পে' ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গুগল পে -এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইতোমধ্যে ২০টি ব্যাংককে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে আর জুলাই শেষে আরও সাতটি ব্যাংকের নিরীক্ষা শেষ করা হবে। কোনো অবস্থাতেই ব্যাংকিং খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না।

গভর্নর বলেন, মূল্যস্ফীতির চাপে মানুষ কষ্ট পাচ্ছে। মূল্যস্ফীতি কমাতে সফল হবো এবং হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই। 

ডলারের মূল্য বাজারের ওপর ছেড়ে দেয়ার পর টাকা অবমূল্যায়িত হবার আশঙ্কা ছিলো। কিন্তু গভর্নর বললেন, টাকাকে কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেবেন না তিনি। 

ডলারে দাম প্রসঙ্গে গভর্নর বলেন, দুবাই থেকে আমাদের দেশের ডলারের দাম নির্ধারণ করা হবে না। যার জন্য ডলার বাজারে ছেড়ে দেয়া হয়েছে।

আরবিএস
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর