দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:০২ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো টেক জায়েন্ট গুগলের ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘গুগল পে’। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, গুগল পে চালুর মধ্য দিয়ে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হােসেন খালেদ।

এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মােহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুগল এবং আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক।  

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সক্ষম—এমন পস টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে ও ঝামেলাহীনভাবে লেনদেন করতে পারবেন। ‘গুগল পে’তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি; এটি গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা—সব লেনদেন মুঠোফোনে হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের যে অঙ্গীকার, এই অংশীদারি তার প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।

প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ড ব্যবহারকারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে-এর সুবিধা নিতে পারবেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধাপে ধাপে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সেবার আওতায় আনা হবে

এ সেবার মাধ্যমে লেনদেনের সময় গ্রাহকদের থেকে কোনো ধরনের ফি নেয়া হবে না। পাশাপাশি গ্রাহকের কার্ডের মূল তথ্যের পরিবর্তে বিশেষ সুরক্ষিত টোকেন ব্যবহার করে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে গুগল পে। 

আরবিএস
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্টদের ওপর থেকে সার্ভিস চার্জ তুলে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে চার্জের বিকল্প হিসেবে ভর্তুকি দেওয়া হবে এবং এ লক্ষ্যে একটি বিশেষ...
এখন থেকে ইসলামী ব্যাংক কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান, চারজন বোর্ড সদস্য ও ব্যাংকটির...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ কড়া অবস্থানে থাকবে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়মের দায় বিএনপি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর