ব্যাংক খাতে ঠগ বাছতে গাঁ উজাড়ের মতো অবস্থা: গভর্নর

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৪:০৮ পিএম

বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতে এতো বেশি দুর্নীতিবাজ কর্মকর্তা যে, এখন তাদের সবাইকে ধরতে গেলে আর্থিকখাত ঝুঁকির মধ্যে পড়বে। 

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে তিনি এ কথা বলেন। 

গভর্নর বলেন, ঠগ বাছতে গাঁ উজাড়ের মতো, সব অসাধু ব্যাংক কর্মকর্তাকে একসাথে ধরতে গেলে এখন পুরো আর্থিকখাতই ঝুঁকির মধ্যে পড়বে। 

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত হয়ে যায় ভঙ্গুর। যা থেকে উত্তরণে এরইমধ্যে ২০টি ব্যাংকের বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের মধ্যে বাকি ৪১টিরও শেষ হবে; আর ২৬ এর জানুয়ারি থেকে ৩৬০ ডিগ্রি সুপারভিশন হবে। 

এছাড়া, রিক্স বেসড সুপারভিশন ২৮ সালের মধ্যে পুরোপুরি কার্যকর করা হবে বলেও জানান তিনি। 

বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা গেছে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, অডিট টিম প্রফেশনাল, তারা সঠিক চিত্র তুলে ধরছে। কিন্তু কোম্পানিগুলোর অডিট মানুষ বিশ্বাস করতে চায় না। এটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও প্রভাব পড়ছে। 

ব্যাংকগুলো এনপিএলের সঠিক তথ্য দেয় না উল্লেখ করে তিনি বলেন, তাদের দেয়ার তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকখাতে করপোরেট সুশাসনের ঘাটতি আছে। এটা উন্নত করতে হবে। ব্যাংক কোম্পানি আইন রিভিউ করবো। সবাইকে সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে টিকে থাকা কঠিন হবে।

আজকের অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে আরও বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। 

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংক গত ১৫ বছরের আর্থিক খাতের লুটপাটের কোনো বিচার করতে পারেনি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 

আরবিএস
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর