ভরা মৌসুমেও সাগরে মিলছে না রূপালি ইলিশ

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৪১ পিএম

ইলিশের ভরা মৌসুমেও দক্ষিণ বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্খিত রূপালি ইলিশ। বরগুনা মৎস্য অবতরণ কেন্দ্র জানিয়েছেন, চার বছরে ইলিশ ধরার পরিমাণ নেমেছে এক তৃতীয়াংশে।

মাছ না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন জেলে ও ব্যবসায়ীরা। দাবি উঠেছে বরগুনার তিনটি নদী ও মোহনাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণার। 

শরৎ মানেই ইলিশের মৌসুম, অথচ এবার সে ব্যস্ততা নেই। পাথরঘাটা মৎস অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ও শ্রমিকদের বেশিরভাগ ট্রলার সাগর থেকে ফিরছে খালি অবস্থায়। 

অথচ চার বছর আগেও ইলিশের এই মৌসুমে সকাল থেকে রাত পর্যন্ত ইলিশ কেনা-বেচায় মুখর থাকতো এই জায়গা। পাইকাররা বলছেন মাছ না পাওয়ায় লোকসানে রয়েছেন তারা।

আরও পড়ুন: করোনায় কমলো নতুন রোগীর সংখ্যা, একদিনে মৃত্যু ১১৪

আর মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা জানান, সরকারি গবেষণায় ইলিশের বৃদ্ধি দেখালেও বাস্তবে সাগরে মিলছে না কাঙ্খিত ইলিশ।

মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্যও বলছে, ২০১৭ সালে চার হাজার মেট্রিক টন ইলিশ পাওয়া গেলেও, ২০২০ সালে  প্রায় এক হাজার সাতশ’ মেট্রিকটন কম ইলিশ সংগ্রহ হয়। 

এদিকে ইলিশ রক্ষায় বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পাশাপাশি সাগরের মোহনাকে অভয়াশ্রম ঘোষণার দাবি জানিয়েছেন গবেষকরা। 

বরগুনা উপকূলে প্রায় দেড় লাখ জেলে রয়েছে। যাদের মধ্যে প্রায় ৮০ হাজারই ইলিশ শিকার করেন। 


একাত্তর/আরএইচ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হলো।  
সমাজে নিয়মবহির্ভূত শক্তি বা ‘মবোক্রেসি’র আবির্ভাব হলে মেধার অবমূল্যায়ন ঘটে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, উচ্চশিক্ষিতদের উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া উচিত...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর