জাপানের ৫.৭ মাত্রার ভূমিকম্পে আহত কমপক্ষে ২০

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে আঘাত হানা ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রাজধানী টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে, ভূগর্ভের প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) গভীরে। এই কম্পনে মূলত আইচি এবং শিজুওকা প্রিফেকচারেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আইচি প্রিফেকচারে গত প্রায় তিন দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে তীব্র ভূকম্পন। তবে স্বস্তির বিষয় হলো, ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের তীব্রতার কারণে স্থানীয় বেশ কিছু রেললাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে শিজুওকা প্রিফেকচারে অবস্থিত হামাওকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষা করে দেখেছে পরিচালনাকারী সংস্থা চুবু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। তারা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে পারমাণবিক কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ত্রুটি ধরা পড়েনি।

অন্যদিকে, রোববারের একই সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারেও ৪.৩ মাত্রার আরও একটি আলাদা ভূমিকম্প আঘাত হানে। উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই কুমামোতো অঞ্চলে ৭.১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর এবং চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে বিবেচিত। বারবার ভূকম্পন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই দেশটির যোগাযোগ ও অবকাঠামোগত সতর্কতা বজায় রাখা হয়।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি-আল জাজিরা

একাত্তর/এআরএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
পোল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন নগরী ও দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের ঐতিহাসিক প্রধান চত্বরে এক পোলিশ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন। পরে পুলিশি অভিযানে ঘাতক গুলিবিদ্ধ ও...
২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য এবং লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। অর্থবছরের জন্য আমন সংগ্রহ মৌসুমে আমন ধান ৩৫ টাকা কেজি দরে তিন লাখ মেট্রিক টন, সেদ্ধ চাল ৪৯ টাকা দরে...
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায় ইন্টারসেপ্ট করে সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলোর...
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর